গল্পটি এক জেলের। একদিন জেলে খুব ভোরে উঠলো ঘুম থেকে।
সকাল হতে তখনও অনেক বাকি। ঠিকমত আলো ফোটেনি।
এর মধ্যেই সে চলে গেছে নদীর ধারে।
গিয়ে সে বসে আছে আলোর অপেক্ষায়, কখন সূর্য উঠবে।
সময় আর কাটছিলো না। লোকটা দেখল একটা পাথরের স্তুপ নদীর ধারে।
অলস সময় কাটানোর জন্য পাথরগুলোকেই বেছে নিলো লোকটা। নদীতে ফেলতে লাগলো এক এক করে।
যখন ভালোমত আলো ফুটলো তখন তার হাতে শেষ পাথরখন্ডটা। জেলে লোকটা তাকিয়ে দেখে সেটা একটা মানিক। না জানি কতগুলো মনিমুক্তা সে জলে ফেলে দিয়েছে!!
কি শিখলাম আমারা গল্পটা পড়ে?
ঘুম থেকে কখনও ভোরে উঠবো না.............
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




