পৃথিবীর সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক কোনটি
১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নাঈমুল ইসলাম খান:
পৃথিবীতে সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্র হচ্ছে ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকা, যার প্রচারসংখ্যা প্রতিদিন ১০ লাখ থেকে ১২ লাখ কপি।
বাংলাদেশের সকল জাতীয় দৈনিকের সম্মিলিত প্রচার সংখ্যা দৈনিক আনন্দবাজার পত্রিকার সেই একক সার্কুলেশনেরও কম। আনন্দবাজারের বয়স ৮৫ বছর এবং ২০০৩ সাল থেকে প্রতিদিন ১৪ পৃষ্ঠা প্রকাশিত হয়, প্রতিকপির দাম ভারতীয় ২.৫০ রুপি। বাংলাদেশের টাকায় প্রায় ৪ টাকা। আনন্দবাজার পত্রিকা প্রতিদিন ১০ পৃষ্ঠা প্রকাশিত হত এই ২০০২ সালেও। তখন প্রতিকপির দাম ছিল ভারতীয় ২ রুপি।
দৈনিক আনন্দবাজার প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে, তখন ছিল মাত্র ২ পৃষ্ঠা, এপিঠ-ওপিঠ, দাম ছিল আধ-আনা। ১৯৩০ সালের ১৩ মার্চ আন্দবাজার ৪ পৃষ্ঠা করা হয়। দাম এক আনা। আনন্দবাজারে ১ম সাদাকালো ছবি ছাপা হয় ১৯৩৮ সালে। ১৯৬৯ সালের ২১ জুলাই ছাপা হয় প্রথম রঙিন ছবি। আনন্দবাজার ৮ পৃষ্ঠা প্রকাশ শুরু হয় ১৯৭৭ সালে এবং দাম ছিল ১ রুপি। ১৯৮৮ সালে ১০ পৃষ্ঠা পত্রিকার দামও ছিল ১ রুপি। ২০০০ সালে ১০ পৃষ্ঠা আনন্দ বাজারের দাম পুনঃনির্ধারিত হয় ২ রুপি।
সৌজেন্য : আমাদের সময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন