তুমি নীল শাড়ী পরে বৃষ্টিতে ভিজবে,
আমি দুষ্টু চোখে তোমায় দেখবো...
ইচ্ছে হলে কাছে এসে ছুঁয়ে দিবো তোমায়,
কখনোবা জড়িয়ে ধরবো খুব অনুভবে ।।
তুমি কি লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকোবে ?
নাকি ভালোবাসার পরম আবেগে আমার চোখে ডুব দিবে ?
আমার পাগলামীগুলোতে কি তুমি রাগ করবে?
নাকি ভালোবেসে আমার চুল এলোমেলো করে দিয়ে বলবে-পাগল একটা?
আমার সব দুষ্টু চাওয়াগুলোতে কি তুমি রাগ করবে?
নাকি বলবে-যাহ,দুষ্টু আমার লজ্জা লাগছে!!
মেয়ে, বলোনা তুমি কি আমার কল্পনা রাজ্যের স্বপ্নপরী হবে ?
যার চোখের সীমা থেকে অসীমে আমি হারিয়ে যাবো...যার ভালোবাসায় দিবা-রাত্রি শুধু বিভোর থাকবো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


