somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবে কি যুদ্ধাপরাধী, মৌলবাদী ও জঙ্গীবাদীরাই চক্রান্ত করে সুরঞ্জিতের এপিএসের গাড়ীতে ৭০ লাখ টাকার কান্ড ঘটালো! ;)

১১ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






রেলমন্ত্রীর এপিএসের টাকার ঘটনা তদন্তে দুটি কমিটি

রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবসহ (এপিএস) তিন ব্যক্তিকে সারা রাত আটক রেখে সকালে ছেড়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার রাতে হঠাত্ করে বিজিবির সদর দপ্তরে একটি গাড়ি ঢুকে পড়ার চেষ্টা করলে সেটি আটক করা হয়। ওই গাড়িতে এই তিনজন ছিলেন। তবে ওই গাড়ির চালককে এখনো আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে দুটি কমিটি হয়েছে। রেলওয়ের মহাপরিচালক (পূর্ব) জি এম ইউসুফ আলী মৃধার বিষয়ে তদন্ত করবেন রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) শশী কুমার সিং। এপিএস ওমর ফারুক তালুকদারের বিষয়ে তদন্ত করবেন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) আখতারুজ্জামান। দুটি কমিটিকেই আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গাড়িতে যে ৭০ লাখ টাকা পাওয়া গেছে, তা সরকারি টাকা কি না, জানতে চাইলে সুরঞ্জিত বলেন, ‘সরকারি টাকা নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না।’ ওমর ফারুকের কাছে এতাটাকা কীভাবে এল জানতে চাইতে মন্ত্রী বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত টাকা। রাতে টাকা নিয়ে বাসায় যাওয়ার সময় ওমর ফারুককে ‘ব্ল্যাকমেইল ও হাইজ্যাক’ করার জন্য গাড়ির চালক বিজিবি সদর দপ্তরে ঢুকে পড়েন। গাড়িতে ওই সময় ইউসুফ আলী মৃধাও ছিলেন।’
মন্ত্রী বলেন, ‘দেশীয় আইনে নিজের টাকা নিয়ে চলার অধিকার সবারই আছে। যদি তাঁদের আয়ের সাথে অসংগতিপূর্ণ অর্থ পাওয়া যায়, এনবিআর তা খতিয়ে দেখবে। এটা রেলপথ মন্ত্রণালয়ের বিষয় নয়।’

Click This Link
*************************
সুরঞ্জিত সেন গুপ্ত গত বছর যখন শেয়ার বাজার কেলেংকারী নিয়ে বললেন "বিড়ালকে শুটকির গুদামের চৌকিদার করা হয়েছে...."। এই ধরণের পরোক্ষভাবে সমালোচনা করলেও হাসিনার বিরুদ্ধে সরাসরি কিছু বললেন না। কারণ উনি বলে দিয়েছের "বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু হাসিনা ছাড়ে না"। আগাচৌর কাছে উনি বলেছেন হাসিনাকে বেশী কিছু বলতে গেলে পরের বার আর নমিনেশন পাওয়া যাবে না। এই যখন কথা তখন বিভিন্ন মানুষ বলত উনি আর ওবায়দুল কাদের যেহেতু কোন মন্ত্রী নন তাই এক-আধটু চমকপ্রদ কথা বলেন। ঠিকই যে সুরঞ্জিত রেল ও ওবায়দুল যোগাযোগ মন্ত্রী হলেন তখন কিসের পরোক্ষ সমালোচনা বিরোধী দলকেই বিশেষ করে সুরঞ্জিত বাবু একচোট নিলেন। গত কয়েক সপ্তাহে কিছু বিচ্ছিন্ন সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনায় সুরঞ্জিত বাবু অতিরঞ্জিত করে বললেন যে দেশে নাকি আবার মৌলবাদ ও জঙ্গীবাদ বৃদ্ধি পেয়েছে। উনি যতই আলীগ করেন উনি একজন শিক্ষিত, জ্ঞানী ও দক্ষ ব্যাক্তিত্ব। উনার মুখে যখন এই ধরণের বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত কথা শোনা যায় তখন হতাশা ছাড়া জাতি আর কি পেতে পারে? কিন্তু এখন বাবু গুরুত্বপূর্ণ পদের ফুল মন্ত্রী হওয়াতে উনার আনন্দ কে ঠেকায়। তাই ইচ্ছাই হৌক আর অনিচ্ছাতেই হৌক উনি যা মুখে আসে সেটাই বলা শুরু করলেন। উনার এই আনন্দের পিছনে কি বৈ কি অবৈধ আয় বৃদ্ধিও যে একটা কারণ সেটা কম-বেশী সবাই বুঝে। গত সোমবার রাতে একটি গাড়ীতে ৭০ লক্ষ টাকা সহ সুরঞ্জিত বাবুর এপিএস ওমর ফারুক তালুকদার সহ রেলওয়ের দুই কর্মকর্তা বিজিবির সদর দফতরে আটক হয়ে সারা রাত সেখানে থাকেন। সুরঞ্জিত বাবু এখন বলছেন যে এটা তার এপিএসের ব্যাক্তিগত টাকা। মজার কথা হল বাবু বলছেন গাড়ীর ড্রাইভার নাকি টাকা লুটের জন্য বিজিবি সদর দফতরে ঢুকে পড়ে। যেখানে এত নিরাপত্তা সেখানে একজন ড্রাইভার কিভাবে এত ঝুকি নেয়? আর ড্রাইভারও জানে এরা মন্ত্রীর লোক সে সহজে কিভাবে পার পাবে? আমরা দেখেছি যে শাওন এমপির গাড়ীর ভিতর তারই পিস্তলের গুলিতে আলীগ কর্মী ইব্রাহিম নিহত হলে দোষ পড়ে সেই গাড়ীর ড্রাইভারের উপর। পদ্মা সেতু নিয়ে র্দূনীতির অভিযোগ উঠলে দুদক বলে তারা আবুল হোসেনের বিরুদ্ধে কোন আপত্তিকর কিছু পায়নি। এই যদি হয় অবস্থা তখন সুরঞ্জিতের এপিএসের কাছ হতে ৭০ লক্ষ টাকা বড় কিছু নয়। বরং দেখা যাবে সেই গাড়ীর ড্রাইভারই দোষী। আরো তদন্ত করলে জানা যাবে এটা তথাকথিত যুদ্ধাপরাধী, মৌলবাদী ও জঙ্গীবাদীদের গভীর ষড়যন্ত্র, যারা সাধু সুরঞ্জিত বাবুকে ফাসানোর জন্য এই নাটকের আয়োজন করছে! সুরঞ্জিত বাবু এ ধরণের কোন র্দূনীতি করতেই পারেন না। ব্লগার ভাইরা কি বলেন!

২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জয়তু এ আই: পৃথিবী বদলে যাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ৭:২৭


An Outstanding Scientific Odyssey:

আমরা যারা ল্যাবে কাজ করি, তারা খুব ভাল ভাবেই জানি একটা জীবন রক্ষাকারী ঔষুধ বা মানবজাতির জন্য উপকারী মেথড/ম্যাটেরিয়াল ডেভেলপ করতে কত বছর ধরে রিসার্চ, সাধনা,... ...বাকিটুকু পড়ুন

পাথারের ফসল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৪


সেই গ্রামের আইল পাথারে
বেড়ে ওঠা আমি এক মানুষ;
কখনো হাল চাষ করা হয়নি
তবু মাটির গন্ধে যে ফাল্গুন!
স্মৃতির আকুতি কন্ঠের সুর
সবুজ শ্যামলা মাটির ঘান-
বয়ে যায় এক বিস্মৃতির নগর;
যেখানে... ...বাকিটুকু পড়ুন

উর্দু ভাষা ও তার উৎপত্তি

লিখেছেন কিরকুট, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১৩

উর্দু ভাষার আসলে নিজস্ব কোনো স্বতন্ত্র লিপি নেই। এটি মূলত আরবি ফারসি উৎসের লিপি ব্যবহার করে লেখা হয়। ঐতিহাসিকভাবে উর্দুর বিকাশ ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনামলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুঘল সাম্রাজ্যের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

×