সেই আশির দশকের শুরুর দিকের কথা যখন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। তখন তথাকথিত ধর্মনিরপেক্ষ, ভারতপন্থী বুদ্ধিজীবি কবির চৌধুরী, কবি শামসুর রহমান গং বলে ইসলামী ব্যাংক এক সময়ে দেউলিয়া হয়ে লিল্লাহ যাকাতের প্রতিষ্ঠানে পরিণত হবে। কিন্তু এই সকল পরজীবিদের মুখে ছাই মেখে ইসলামী ব্যাংক বর্তমানের বেশ কয়েক বছর আগেই বাংলাদেশের এক নম্বর ব্যাংক হয়েছে। কেন? কারণ তাদের সততা, দক্ষতা আছে। কোন জালিয়াতি, র্দূনীতি ও অনিয়মকে তারা প্রশ্রয় দেয়নি। কিন্তু তারপরেও আওয়ামী-বাকশালী গংদের পরবর্তী প্রজন্ম অর্থনীতিবিদ আবুল বরাকত এই ইসলামী ব্যাংকেরই বিশাল দোষ খুজে পেয়েছে। এটা বরাকতের কাছে যেনতেন ব্যাপার নয় রীতিমত বিশদ গবেষণা। ১৯৭২-৭৫ সালে তলাবিহীন ঝুড়ির দেশ, ১৯৯৬-২০০১ শেয়ারবাজার হরিলুট সহ র্দূনীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান এবং এইবার মহাজোটের আমলে সেই একই শেয়ারাবাজার, কুইক রেন্টাল বিদ্যুৎ, পদ্মা সেতুর র্দূনীতি, ডেষ্টিনি, হলমার্ক এবং বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংকের হাজার হাজার নয় লক্ষ কোটি টাকার র্দূনীতি হয়ে ৩৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হলেও আবুল বরাকত কোন দোষই খুজে পায় না। পদ্মা সেতু নিয়ে যখন বিশ্বব্যাংক ঋণ স্থগিত ঘোষণা করে তখন আবুল বরাকত বলে এটা নাকি ভালই হয়েছে এবং নিজেরাই পদ্মা সেতু নির্মাণ করব। মানে আবুল হোসেন ঘুষ চাইছে এটা কোন ব্যাপারই না। অন্যদিকে নিজ দেশের রাষ্ট্রীয় ব্যাংক গুলিতেও চরম অনিয়ম ও র্দূনীতির মাধ্যমে খেলাপি ঋণ সৃষ্টি করছে। যার সম্পদ ১০০ টাকা তাকে ৫০০ থেকে হাজার টাকার ঋণ দেওয়া হচ্ছে। কারণ এই রাষ্ট্রীয় ব্যাংক সমূহের বর্তমান পরিচালনা পরিষদ হাসিনার পছন্দের ব্যাক্তিবর্গ দ্বারা গঠিত। শুধু বিগত এক বছরেই চার রাষ্ট্রীয় ব্যাংকের খেলাপী ঋণের পরিমাণ ১৫ হাজার কোটি টাকার উপর;
Click This Link
এই আবুল বরাকত এখন জনতা ব্যাংকের পরিচালনা পরিষদে আছে যেখানে গত এক বছরে খেলাপী ঋণ হাজার কোটি টাকার উপর। ঋণ গ্রহীতা কেমন তা ভালমত বিবেচনা না করে কোন ব্যাংক ঋণ দেয় না। তাই খেলাপী ঋণের এত পরিমাণ টাকা নিশ্চয়ই বরাকতের অজান্তে হয়নি। আর ঐ দিকে বাংলাদেশ ব্যাংকও পরিস্থিতি খারাপ বলে দায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারছে না। কারণ মুহিত ও হাসিনার অনুমতি নাই। হাসিনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই আবুল বরাকত নিয়োজিত। রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক সেটা যেহেতু তথাকথিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আছে তাই তাদের চুরি-বাটপারি বৈধ। তথা ইচ্ছা মতই হরিলুট হবে। এই কারণেই;
রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাশালী ও বিত্তশালীরা শেয়ারবাজারে লুটপাট করেছে
Click This Link
এই সবই জ্ঞানপাপী দালাল আবুল বরাকত জানে ও বুঝে। কিন্তু নিজের বিবেক ও আত্না বন্ধক দিয়ে রেখেছে বলেই স্রেফ ইসলামী ব্যাংকের মত একটি সৎ ও দক্ষ ব্যাংকেরই দোষ খুজে পায়। মানে "কেষ্ট বেটাই চোর"!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



