‘বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেন, আ.লীগেরও ৯৫ শতাংশ তত্বাবধায়কের পক্ষে’
![]()
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ দীর্ঘ ৮ বছরের নীরবতা ভেঙে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন, বঙ্গবন্ধু দেশে ফিরেই যুদ্ধাপরাধীদের ক্ষমা করেন। তিনি বলেন, দেশের মানুষই কেবল নয়, আওয়ামী লীগেরও ৯৫ শতাংশ নেতাকর্মী নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।
সোমবার সন্ধ্যায় বেসরকারি চ্যানেল বাংলাভিশন আয়োজিত ‘ফ্রন্টলাইন’ টক-শোতে তিনি একথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মতিউর রহমান চৌধুরী।
তিনি বলেন, ১০ জানুয়ারি দেশে ফেরার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নগুলোর ঘোষণা দেন, সেগুলো ছিল- প্রথমত বাংলাদেশকে এ অঞ্চলের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলা, দ্বিতীয়ত ইন্দোনেশিয়ার পর ২য় বৃহত্তম এই দেশটিকে মুসলিম পরিচয়ে বিশ্বদরবারে তুলে ধরা, তৃতীয়ত ক্ষুধামুক্ত সমাজ বিনির্মাণ এবং চতুর্থত ৩টি অপরাধ ছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীসহ সবাইকে ক্ষমা করার ঘোষণা দেন।
সুলতান আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডানে-বামে যারা আছেন, তারা মূলত আওয়ামী লীগের কেউ নন। মতিয়া চৌধুরী জাতীয় নেত্রী হলেও আওয়ামী লীগের নেতা ছিলেন না বলেও মšত্মব্য করেন তিনি।
মনসুর আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য সাজেদা চৌধুরী ও সুরঞ্জিত সেন গুপ্তের নেতৃত্বে গঠিত কমিটিও সমাজের বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে সুপারিশ করেছিল। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে গেলে সবকিছু বদলে যায়।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চায় একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। এবং আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের প্রয়োজনে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় যে আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন আজকেও দেশের স্বার্থে, জনগণের চাহিদা অনুযায়ী তিনি (প্রধানমন্ত্রী) এর একটি ব্যবস্থা করবেন।
যদি না হয় সেটা তাহলে বাংলাদেশের রাজনীতিতে অমাবস্যার অন্ধকার নেমে আসবে। সেজন্য আমাদের সবাইকে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও মšত্মব্য করেন সুলতান মোহাম্মদ মনসুর।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পৈশ্বাচিক মৃত্যু না হলে কিন্তু আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাজনীতিতে বা বেগম খালেদা জিয়া আসার কথা না। এটাই স্বাভাবিক। ঐতিহাসিক প্রয়োজনে আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন। কিন্তু অপ্রিয় হলেও সত্য- আজকের বাংলাদেশে লতিফ সিদ্দিকী, রাজউদ্দিন আহমেদ রাজু, দিপঙ্কর তালুকদারসহ আমাদের হাতের তৈরি কিছু কর্মী ছাড়া আওয়ামী লীগকে যারা লালন-পালন করেন যেমন- তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিমসহ এই যে অভিজ্ঞ রাজনীতিবিদ তারা কিন্তু কেবিনেটে নেই।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডানে-বামে যারা আছেন, তারা মূলত আওয়ামী লীগের কেউ নন। সুলতান মো. মনসুর বলেন, মতিয়া চৌধুরী জাতীয় নেত্রী হলেও আওয়ামী লীগের নেতা ছিলেন না।
মনসুর বলেন- আজকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, আব্দুস সামাদ আজাদ, আতাউল গণি উসমানী এই যে সৃজন রাজনীতিবিদ-সমৃদ্ধ রাজনীতিবিদ ছিলেন সেই রাজনীতিবিদ কিন্তু এখন আর গড়ে উঠছে না।
এর কারণ হিসেবে গত ২৩ বছর যাবৎ ডাকসুর নির্বাচন না হওয়াকে দায়ী করে আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, ডাকসুর নির্বাচন যদি হতো তাহলে গত ২৩ বছরে বারোটা কম হলেও বাকি এগারোটায় ভিপি অথবা জিএস হতো। যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখতো।
রিপোর্টারঃ সাদ্দাম হোসেন
Click This Link
*******************
সত্য কোনদিন চাপা থাকে না। তারপরেও BAL, বাকশালী, ধর্মনিরপেক্ষ ও হিন্দুস্থানের দালালরা শহীদ জিয়ার দোষ খুজে বেড়াবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



