somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈধ ভাবে ব্যাংক ডাকাতি একমাত্র আওয়ামীলীগকেই মানায়!

২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুর্নীতির দায় মেটানো হবে জনগণের টাকায়



জনগণের করের টাকায় এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুর্নীতির দায় মেটাতে যাচ্ছে সরকার। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন ব্যাংক থেকে লুট করে নেয়া হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। অর্থ লোপাটের কারণে সরকারি ব্যাংকগুলো এক বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ আর্থিক সঙ্কটে রয়েছে। ঘাটতি দেখা দিয়েছে মূলধনের, আমানতের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখতেও হিমশিম খেতে হচ্ছে ব্যাংকগুলোকে। সবচেয়ে খারাপ অবস্থা সোনালী ব্যাংকের। বর্তমানে রাষ্ট্রের এই বৃহত্তম ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৪ কোটি টাকা। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের সব মিলিয়ে মূলধন ঘাটতি রয়েছে ৯ হাজার ২৪৭ কোটি টাকা। এই মূলধনের আংশিক ঘাটতি মেটানোর জন্য এখন সরকার রাষ্ট্রীয় চার ব্যাংকে ৫ হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে রক্ষিত বরাদ্দ থেকে এই অর্থ প্রদান করা হবে। সরকারের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা। তারা বলেছেন, হলমার্ক ও বিসমিল্লাহ গ্রুপ সোনালী ও জনতা ব্যাংক থেকে চার হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে। এই বিশাল অর্থ উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার এখন উল্টো রাষ্ট্রীয় ব্যাংকগুলোর দুর্নীতিকে জায়েজ করার চেষ্টা করছে। এই ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন করা হলে দুর্নীতিকেই প্রশয় দেয়া হবে। শুধু তাই নয়, সরকারি নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটানোর জন্য যে ৫ হাজার কোটি টাকা দেয়া হচ্ছে সেটি কার টাকা তা বিবেচনায় আনার প্রয়োজন রয়েছে। এই অর্থ জনগণের অর্থ, জনগণ যে কর দেন তার অর্থ। দুর্নীতির মাধ্যমে লুটপাট হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা না করে জনগণের করের অর্থ দেয়া কোনোভাবে কাম্য হতে পারে। হলমার্কসহ চারটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতি করে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে। অন্য দিকে বিসমিল্লাহ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান জনতা ব্যাংক থেকে লোপাট করেছে এক হাজার তিন শ’ কোটি টাকা। এই অর্থের একটি ‘কানাকড়ি’ও এখন পর্যন্ত আদায় করা সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ৪ হাজার ৫৪৪ কোটি টাকা। অগ্রণীর ২ হাজার ৪৮১ কোটি টাকা। জনতার এক হাজার ৬২৩ কোটি টাকা। রূপালীর ৪১৫ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি ১৮৩ কোটি টাকা। বিশাল অঙ্কের ঘাটতি থাকার কারণে সোনালী ব্যাংক এখন তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূলধন বাড়াতে হবে। পাশাপাশি যেসব ব্যাংকে জালিয়াতি ঘটছে সেগুলোতে ব্যাংকগুলোর নিজ নিজ তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকিং বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সোনালী, জনতা, রূপালী ও বেসিক ব্যাংকে বর্তমানে যে মূলধন ঘাটতি হয়েছে তার মূল কারণ দুর্নীতি। বিশেষ করে হলমার্ক গ্রুপের কারণে সোনালী ও বিসমিল্লাহ গ্রুপের কারণে জনতা ব্যাংকের অবস্থা এখন সঙ্গিন। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে এই দুই ব্যাংক থেকে অন্ততপক্ষে পাঁচ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এখন এই দুর্নীতির দায় মেটানোর জন্য আমাদের কাছে অর্থসহায়তা চাওয়া হয়েছে। গত রোববার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মূলধন ঘাটতি মেটানোর জন্য ৫ হাজার কোটি টাকা দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হয়েছে, সরকারি ৫ ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। সরকার ৫ হাজার কোটি টাকা প্রদান করলেও বাকি অর্থ ঋণ আদায় করে মেটাতে হবে।

রিপোর্টারঃ সৈয়দ সামসুজ্জামান নীপু

Click This Link

****************

হলমার্ক গ্রুপের মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকা। তারা বর্তমান সরকারের প্রভাবশালী মহলকে ঘুষ দিয়ে সোনালী ব্যাংক থেকে নিল ৪০০০ কোটি টাকা ঋণ। এখন এই অর্থর সমপরিমাণ সম্পদ হলমার্কের কাছে থাকাতো দূর রাতারাতি এক বা একাধিক প্রকল্প নির্মাণ করে টার্নওভার কিভাবে আসবে তারও কোন নিশ্চয়তা নাই। এত পরিমাণ টাকা বছরে বাদ দিলেও সপ্তাহে কি পরিমাণ সুদ আসে সেটাও কম না। কিন্তু তাতে ব্যাংকের আমানতদারদের সুদতো আর মাফ যাবে না। এর উপর যারা মাঝারি ও ছোট ব্যাবসায়ী তারাও সময় এবং চাহিদা মাফিক ঋণও পাবে না। এটা দেশের অর্থনীতির একটা অংশের জন্য ধাক্কা। এর সরাসরি প্রভাব পড়বে জনগণের উপর। এমনিতেই এখন মানুষের আয়ের চেয়ে ব্যায় বেশী। তারপর গ্যাস উত্তোলন, স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, যোগাযোগ সেক্টরের জন্য পর্যাপ্ত বরাদ্দতো নাই উপরন্ত অনিয়ম ও র্দূনীতির মাধ্যমে দেওয়া ঋণের জন্য সরকারী ও আধা সরকারী ব্যাংক গুলোতে যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা পূরণের জন্য জনগণের প্রদত্ত করের উপর হাত দিতে হচ্ছে। যখন হলমার্কের কেলেংকারীর কথা জানাজানি হল তখন অর্থমন্ত্রী মুহিত বলেছিল যে "চার হাজার কোটি টাকা তেমন কিছু না"। এখন বর্তমানে মুহিত বলতাছে;

ছয় মাসের ব্যবধানে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-গুলোর মূলধন ঘাটতি বেড়ে গেছে সাত হাজার কোটি টাকা। গত ৩১ ডিসেম্বর যে মূলধন ঘাটতি ছিল এক হাজার ৯৮১ কোটি টাকা, গত ৩০ জুনে তা দাঁড়ায় নয় হাজার ৬২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এমন তথ্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বীকার করেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি ভালো নয়।

Click This Link

মূলত হাসিনার উপদেষ্টা মোদাচ্ছেরের সংশ্লিষ্টতা পাওয়াতেই মুহিত এই ৪ হাজার কোটি টাকাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। এখন মুহিত যতই আমতা আমতা ও আফসোস করেন না কেন শেষমেশ ঐ দরিদ্র জনগণের কষ্টের টাকা দিয়েই আপাতত ঘাটতি মেটানো হবে। আগে শুনেছি যে প্রকাশ্যে অস্ত্র দিয়ে ব্যাংক ডাকাতি আর এখন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা রীতিমত হরিলুটের মহোৎসব। এখন যেহেতু তানভীর ও অন্যান্য বড় বড় খেলাপীরা অস্ত্রের মাধ্যমে এই হাজার হাজার কোটি টাকা ব্যাংক হতে উত্তোলন করেনি বিধায় এটাকে বৈধ ডাকাতিই বলা ভাল। জয়তু মোদাচ্ছের!
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×