হাতে দেশ তুলে দেয়া যায় না মন্তব্য ইউনূসের
![]()
যারা গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতে চায় তাদের হাতে দেশ তুলে দেয়া যায় না বলে মšত্মব্য করে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা গ্রামীণ ব্যাংক ভেঙে বা ধ্বংস করতে চায় দেশের মানুষ ও গরীবের প্রতি তাদের মমত্ববোধ নিয়ে প্রশ্ন উঠে। তাদের হাতে কি দেশ তুলে দেয়া যায় ?
বুধবার বিকেলে মিরপুর ইউনূস সেন্টারে ভাসানী অনুসারী পরিষদের নেতারা ড. ইউনূসকে শুভেচ্ছো জানাতে গেলে এসব কথা বলেন তিনি।
দুনিয়ার মানুষ গ্রামীণ ব্যাংকের গায়ে একটি আঁচড়ও লাগতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। মাওলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, ভাসানীদের পরামর্শ নিয়ে ভূমিহীনদের জন্য কাজ করেছিলাম। পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান পাওয়া যাবে না, যে প্রতিষ্ঠান নোবেল পুরষ্কার পেয়েছে। একমাত্র গ্রামীণ ব্যাংকই এ পুরস্কারে ভূষিত হয়েছে।
ড. ইউনুস বলেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গরিবদের সহযোগিতা করেছিলাম। যারা এ ব্যাংক ভাঙতে চায় গরিবদের প্রতি তাদের মমতাবোধ নেই। দুনিয়ার মানুষ গ্রামীণ ব্যাংকের গায়ে একটি আঁচড়ও লাগতে দিবে না। গ্রামীণ ব্যাংকের বুকে আগুন লাগুক আমরা কেউই চাই না। এ প্রতিষ্ঠানের মালিকানা কেউ কেড়ে নিতে পারবে না।
তিনি বলেন, দেশ আজ দুর্নীতির ভোগ্যে পরিণত হয়েছে। ঘুষ দেওয়া ছাড়া কোনো কাজ হয় না। যে ভাসানী এদেশের মানুষকে জাতীয়তাবোধ শিখিয়েছেন তাকেই ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তিনি বলেন, দেশ এভাবে থাকবে না, দেশ ভালো হতেই হবে।
এ সময় সর্বশক্তি নিয়ে গ্রামীণ ব্যাংকের পাশে থাকার আশ্বাস দেন ভাসানী অনসারী পরিষদ। ড. ইউনূস বলেন, দুনিয়াতে এমন কোনো ব্যাংক নেই যে নোবেল পুরস্কার পেয়েছে। গ্রামীণ ব্যাংকই একমাত্র পেয়েছে। এটা অনন্য দৃষ্টান্ত। আমরা এটাকে রক্ষা করব, আদর করব, সম্মান করব। তা না করে আমরা বরং এটাকে ভাঙার চেষ্টা করছি।
ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ভাষা সৈনিক আব্দুল মতিন, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য ফোরকান উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম সেলিম এ সময় উপস্থিত ছিলেন।
রিপোর্টারঃ এম এ আহাদ শাহীন
Click This Link
************
আজ থেকে দুই বছর আগে ২০১১তে একটি পোষ্ট দিয়েছিলাম;
ভারতের প্রবল আশীর্বাদে হাসিনা এখন যূক্তরাষ্ট্রকে পাত্তাই দিচ্ছে নাঃ হিলারী ইউনুসকে দূর্বল দরদ দেখানোর তামাশা বাদ দেন!
Click This Link
মার্কিনিরা মুখে মুখে হাসিনার সরকারকে ডঃ ইউনুস বিষয়ে তাদের অসোন্তোষের কথা জানালেও কাজের কাজ কিছুই হয় নাই। হাসিনা ঠিকই ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডির পদ হতে সরিয়ে দেয়। এই ক্ষেত্রে দিল্লীই মূখ্য ভূমিকা পালন করে। তারাই মার্কিনিদের অসোন্তষ থেকে হাসিনাকে রক্ষা করে। তাই হাসিনার প্রায় কোন সমস্যাই হয় নাই ইউনুসকে গ্রামীণ ব্যাংক হতে সরাতে। আর এই নিয়ে সুরুঞ্জিতের সেই ডায়ালগ "বাঘে ধরলে বাঘে ছাড়ে কিন্তু হাসিনা ছাড়ে না। ডঃ ইউনুসরে ছাড়ছে?"
বিএনপি সূত্র জানায়, বিরোধী দল বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বিএনপি চেয়ারপারসনের কাছে এমন মনোভাব ব্যক্ত করেছেন যে, জনগণের ভোটে যেখানে ৫টি সিটি নির্বাচনে বিজয় পেয়েছে বিএনপি। সকল জরিপসহ নানা ঘটনা পরম্পরায় প্রকাশিত জনগণের মনোভাবে বোঝা যাচ্ছে আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট- সেক্ষেত্রে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে আপত্তি কোথায়? কেনই বা বিএনপি ভয় পাচ্ছে?
খালেদা যা বলেছেন ড্যান মজিনাকে
Click This Link
ড্যান মজিনা শুধু যুক্তরাষ্ট্র না এটা ভারতের পক্ষেই লবিং করছেন। কারণ তিনি জানেন দিল্লী হাসিনার পক্ষে। তাই বর্ত বিশ্ব রাজনীতির অবস্থায় মার্কিনিদের পক্ষে ভারতের স্বার্থের বিপরীতে যাওয়া সম্ভব নয়। তাই যদি বিএনপি মার্কিনিদের কথা শুনে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন না করে তাইলে আগামীতে হাসিনার আলীগ পুনরায় ক্ষমতায় আসছে। এই কারণে বিএনপির যেখানে সুষ্ঠ নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা অসম্ভব সেখানে বর্তমান মার্কিনিদের ভারতের দালালী মনোভাবের জন্য ডঃ ইউনুসের আশাবাদ অরণ্যে রোদনের মতই।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


