somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নতমানের ও প্রসিদ্ধ প্রাইভেট হাসপাতাল গুলি এভাবে অনিয়ম করলে সাধারণ ক্লিনিক গুলির অবস্থা কি হবে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অ্যাপোলো, ইউনাইটেড সহ বেশ কয়েকটি উন্নতমানের বেসরকারী হাসপাতাল যখন ঢাকায় প্রতিষ্ঠিত হয় তখন মনে হইছিল যাক ধনী ও উচ্চ মধ্যবিত্তদের ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং পশ্চিমা দেশ গুলোতে চিকিৎসার জন্য গমন কমে আসবে। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে দেখে আসছি এই সমস্ত প্রাইভেট হাসপাতাল গুলি এত উচ্চ ভিজিট, টেষ্ট, অপারেশন, রুম ভাড়া ইত্যাদি খরচ নেওয়ার পরও চিকিৎসা, টেষ্ট, ওষুধের ক্ষেত্রে অনেক অনিয়ম করে। এত বেশী অর্থ নেওয়ার পরও কিভাবে এই ধরণের অন্যায় মেনে নেওয়া যায়? কয়েকদিন আগে খবরে দেখি;

অ্যাপোলো হাসপাতালে র‍্যাবের অভিযান; নকল ওষুধের সন্ধান: মানুষ যাবে কোথায়?

http://parstoday.com/bn/news/bangladesh-i53325

অ্যাপোলো হাসপাতালকে নিয়ে আমার অনেকটাই ভাল ধারণা ছিল। এই খবর দেখেতো অবাকতো হই উপরন্ত দেখি এর আগেও ২০১৫তে নাকি এভাবে পুলিশ ও ওষুধ প্রশাসনের অভিযানে এই রকম নকল ওষুধ জব্দ করে। আর এবারও যথারীতি শুধুই জরিমানা করে ছাড় দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত বছর আমার বন্ধুর এক আত্নীয়র ৫ বছরের এক মেয়ের নাকে ও শ্বাসনালীতে কিছু সমস্যা থাকার কারণে তাকে এক মোটামুটি উন্নতমানের ক্লিনিকের স্পেশালিষ্টের কাছে যায়। সেখানে তারা বলে দুই লক্ষ টাকায় অপারেশন করলে ছোট মেয়েটির শ্বাস নেওয়ার সমস্যা সেরে যাবে। তারপর তারা ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার ডাক্তার মাত্র ১২ হাজার রুপিতে কোন প্রকার অপারেশন ছাড়াই সাধারণ চিকিৎসা ও ওষুধে মেয়েটা সুস্থ হয়ে উঠে।

আরেকবার এবার আমারই দূর সম্পর্কের এক আত্নীয়র ৮ মাসের ছেলের কিডনীতে সমস্যা দেখা দিলে তার জীবনশংকা দেখা দেয়। তখন ঢাকার একটা উন্নত বেসরকারী হাসপাতাল বলে যে ১৫ লক্ষ টাকা লাগবে অপারেশন করে কিডনী সমস্যা দূর করতে। তারাও গেল সেই কোলকাতাতেই। সেখানে মাত্র ৬০ হাজার রুপিতে শিশুটা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে।


উপরের এরা কেউ সমাজ বা রাষ্ট্রের কোন বিখ্যাত বা প্রভাবশালী ব্যাক্তি নন। একই খবরে প্রকাশ যে বাংলাদেশের সাবেক পেস বোলার সৈয়দ রাসেলের ত্রূটিপূর্ণ এমআরআই করে অ্যাপোলো হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ বলে যে তার কাধের চারটা শিরা ছিড়ে গেছে। কিন্তু একই টেষ্ট সে ভারতের মুম্বাইতে করালে সেখানে দেখা যায় কোন শিরাই ছিড়ে নাই তবে একটা শিরা কিছুটা শুকিয়ে গেছে। এখানে বলতেই হবে যে আজকালকার চিকিৎসা বিজ্ঞানের উন্নতির যূগে ঢাকার অ্যাপোলো ও মুম্বাইয়ের সেই এমআরআই মেশিনের মধ্যে গুরুতর কোন পার্থক্য নাই। কিন্তু আছে দুই দেশের সংশ্লিষ্ট ডাক্তারদের চরিত্রগত পার্থক্য। সেটা হইল মানুষকে জিম্মি করে চিকিৎসার নামে ডাকাতি করা। বাংলাদেশে না আছে সরকারী তথা জাতীয় ভাবে সকল জনগণের বিনামূল্যে সুষ্ঠ চিকিৎসার ব্যাবস্থা না আছে কোন প্রাইভেট বীমা। উচ্চ অর্থের ফি নিয়েও যদি এভাবে অনিয়ম ও র্দূনীতি করে রোগীদের ভোগান্তি করে সেটা কিভাবে প্রতিরোধ সম্ভব? বাংলাদেশের মানুষ যদি সাধ্যের মধ্যে ভারতে ভাল চিকিৎসা পায় তাহলে তারা সেখানে যাবে না কেন? আর বাকী যারা দরিদ্র ও অসামর্থ্যবান তাদের যে কতটুকু সুষ্ঠ চিকিৎসা হবে সেটা আল্লাহই জানেন!

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×