somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ যন্ত্রের প্রেমে না পড়ে মানুষের প্রেমেই কেন পড়েঃ কিছু কথোপকথন

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

# মানুষ মানুষের প্রেমে কেন পড়ে?
→ এক কথায় বলা যেতে পারে সাহায্যের জন্য।
# কি রকম সাহায্য?
→ অনেক রকমের হতে পারে। যেমন, সাজেশন দেয়ার মাধ্যমে সাহায্য, হাসানো বা কাঁদানোর জন্য সাহায্য আবার হতে পারে জৈবিক কাজ করে দেয়ার মাধ্যমে সাহায্য অথবা হতে পারে দৈনন্দিন জীবনের প্রয়োজন মিটানোর মাধ্যমে সাহায্য।
# আচ্ছা, এই সকল কাজই যদি কোনো একটা যন্ত্র করে দেয়, তাহলে কি মানুষ যন্ত্রের প্রেমে পড়বে? এই যেমন ধরেন, এখন ঘূর্ণিঝড় আসবে, আপনার কি করণীয় তা গুগল করার মাধ্যমে আপনি কিন্তু সাজেশন পেয়ে গেলেন। আবার ইন্টারনেট এ একটা জোক্স পড়ে আপনি হাসলে আবার ট্রাজেডিধর্মী কোনো গল্প পড়ে আপনি কাঁদলেন। আবার জৈবিক কাজ করে দেয়ার জন্যও কিন্তু যান্ত্রিক যন্ত্র আপনি পাবেন। আবার কিছু রোবট আছে যা দিয়ে আপনি আপনার দৈনন্দিন কাজকর্মগুলোও করিয়ে নিতে পারবেন। আবার হয়তো এমন কোনো রোবট আপনি পাবেন যার ভিতর এর সব গুনই আছে একসাথে। তাহলে কি আপনি সেই যন্ত্রের প্রেমে পড়বেন?
→ হা হা হা। পড়ব। তবে সাময়িকের জন্য।
#সাময়িকের জন্য কেন? মানুষ মানুষের প্রেমে যেরকম পড়ে সেরকমভাবে নয় কেন?
→কারণ, রোবটটা তো মানুষেরই বানানো।
# তাতে কি সমস্যা? মানুষও তো আল্লাহর বানানো!
→তাতে সমস্যা আছে। কারণ, রোবট আপনার দেয়া তথ্য দেয়া ছাড়া একটুও এদিক সেদিক নড়তে পারে না। যেমন ধরুন, আপনি জ্বরে আক্রান্ত, আপনাকে কিন্তু এই জ্বর নিয়েও গুগল করতে হবে জ্বর হলে কি করণীয়, সেই যন্ত্র কিন্তু আপনার কমান্ড ছাড়া কোনো কাজ করতে পারবে না। জোক্স শুনার জন্যও কিন্তু আপনাকে এমনিতেই একটা জোক্স শুনাবে না।
তারমানে তারকাছ থেকে কিছু পেতে হলে, অবশ্যই আপনাকে আগে কিছু কমান্ড সেট আপ করে দিতে হবে।
# আচ্ছা আপনি আপনার ভালবাসার মানুষের কাছ থেকে কখন এইসব সুবিধাগুলো পান? নিশ্চই তার আগে আপনাকে আপনার ভালবাসার মানুষের জন্য কিছু কষ্ট করতে হয়। যেমন ধরুন, একটুখানি দেখা করার জন্য অনেক্ষণ অপেক্ষা বা তার মুখে একটুখানি হাসি ফুটানোর জন্য কত প্রচেষ্টা। এর মাধ্যমেই আপনি কি আপনার ভালবাসার মানুষের কাছ থেকে আপনার জন্য একটু সিমপ্যাথি আদায় করে নিলেন না? এই কাজগুলো আগে থেকেই করার ফলেই কিন্তু আপনি তার কাছ থেকে সিমপ্যাথি পেলেন যার কারণে পরবর্তীতে সেও আপনার জন্য একই কাজগুলো করবে বা জ্বর হলে আপনার কি করতে হবে সেগুলো সে আপনাকে করে দিবে বা কি করতে হবে তা আপনাকে ফোনে বলে দিবে। এগুলোই একধরণের কমান্ড নয় কি?
→ জটিল প্রশ্ন! তবে হ্যাঁ, পরোক্ষভাবে বললে এগুলাও একধরণের কমান্ডই। যেহেতু জটিল প্রশ্ন, তাহলে চলেন একটু জটিলভাবে চিন্তা করি। দেখুন আল্লাহ মানুষ তৈরী করছে আর তার ভিতর কমান্ডও দিছে উনিই, আবার মানুষ রোবট বানায় আবার রোবটের কমান্ডও কিন্তু মানুষই সেট আপ করে। এখানে ব্যপারটা হচ্ছে আপনি যার কমান্ড সেট আপ করে দিলেন তার প্রেমে আপনি পড়বেন না, আপনি পড়বেন আপনার সমসাময়িকের। যেমন ধরুন, রোবট যদি আরেকটা জিনিষ নিজ থেকেই বানাইতো, তাহলে রোবট কিন্তু সেই জিনিষটার প্রেমে পড়ত না, রোবট তখন রোবটেরই প্রেমে পড়ত। তবে হ্যাঁ, আপনি যেই যন্ত্র বানাইছেন তার প্রতি আপনার একটা টান থাকতেই পারে, হতে পারে সেটা অভ্যেসের কারণে, টাকার কারণে অথবা অন্য কিছুর, তবে সেটাকে অবশ্যই ভালবাসা বলা যাবে না। যেমন, আপনার হাতে এখন অনেক কষ্টের কিনা যেই মোবাইলটা আছে, সেটার প্রতি কিন্তু আপনার একটা টান আছে। কিন্তু বাজারে এই ফোনেরই যদি একটা আপগ্রেড ভার্সন আসে আর আপনার যদি তা কিনার সামর্থ্য থাকে তাহলে আপনি বিন্দুমাত্র দেরী না করে সেই ফোনটাই কিন্তু কিনবেন। আগের ফোনটাকে সামর্থ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র ভালবাসার কারণে আগলে রেখে নতুন ফোন কিনা থেকে বিরত থাকবেন না।
# আচ্ছা, কিছু মানুষ যে কিছুদিন পরপরই তাদের ভালবাসার মানুষ বদলায়, আর বেটার অপশন খুঁজে, তাহলে কি তখন তারা তাদের ভালবাসার মানুষটিকে একটা যন্ত্রের মত ভাবে, যেটা কিনা তার দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনই শুধু মিটাবে??? আপগ্রেডেড কেউ আসলেই, পুরাতন ভার্সনের জনকে ফেলে দিয়ে নতুনকে বরণ করবে??
(উত্তরদাতা আর উত্তর দিতে পারছে না। আপনি কি পারবেন সেই উত্তর দিতে?)
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ রাত ২:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×