somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা

১১ ই মে, ২০১৫ ভোর ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২রা বৈশাখ ছিল সেদিন। দুপুর তিনটা বা এর
কাছাকাছি হবে হয়তো। দুইটা আইটেম পেন্ডিং খেয়ে
মন খারাপ করে বসে আছি। হঠাৎ বাসা থেকে ফোন।
ভাবলাম, এ সময় তো ফোন আসার কথা নয়। যাই হোক,
অনিচ্ছাভরে ফোন তুললাম। মা কথা বলতে শুরু করলেন।

কিছুক্ষণ কথা বলার পর মা জিজ্ঞাসা করলেন খেয়েছি
কিনা!

বললাম 'না'..

ওপাশ থেকে যেন একটু কান্নার শব্দ ভেসে আসলো।

'কি হল! কাঁদছো কেন?' ; আমি কিছুই বুঝে উঠতে
পারছিলাম না।

মা বললো, " এখনও খাস নি? মাসের প্রথম দিন। সবাই
একসাথে; একটেবিলে খাচ্ছি। তুই শুধু নাই। যা খেতে
যা।"
ফোনটা কেটে গেল।

প্রায় ৫০০ কিলোমিটার দূরে আমারও চোখটা যেন ধরে
এল। চোখের সামনে প্রত্যেকটা মানুষ, খাবারের টেবিল,
মায়ের হাতের খাবারগুলো নিয়ে আসতে চেষ্টা করলাম।
তারপর এক দৌড়ে খেতে গেলাম। অদ্ভুতভাবে সত্য যে,
মনটা নিমেষেই ভাল হয়ে গিয়েছিল।


'মা'- কথাটি সবসময় আবেগের না। মাঝে মাঝে
অনুপ্রেরণার। আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, পুরো পৃথিবী
আপনার বিপক্ষে!! আপনি হয়ত ভুলে গেছেন আপনার
সবচেয়ে বড় আশ্রয়ের কথা! যিনি সবসময় আপনার উপর
থাকেন ছায়া হয়ে। 'কোথায় যেন একটু ধারনা
পেয়েছিলাম টেলিপ্যাথি সম্পর্কে। আপনি কোন সময়
কেমন থাকেন, মনের অবস্থা, আনন্দ, বিষাদ সবকিছুই
মায়ের জানা। এর জন্য তার কোন টেলিপ্যাথি বা
বিজ্ঞান দরকার হয় না।


ছোটবেলায় মায়ের মুখেই প্রথম শুনেছিলাম
ডাক্তারিতে পড়ার কথা। যেদিন সুযোগ হলো, সবার
আগে জড়িয়ে ধরেছিলাম বাবাকে। আমার এই পর্যন্ত
পুরোটা পথই বাবার হাত ধরে পার করা। মাকে জড়িয়ে
ধরে একটা কথাই বলেছিলাম, ' মা' আমি পেরেছি!'


অনেকে বলে, 'don't believe in Love at first sight..' কিন্তু,
জন্মের পর যে প্রথম দেখায় ভালবাসতে পারেনা, সে
সবচেয়ে অভাগা। আর কি বলবো! ঐ ছোট্ট কবিতা দিয়েই
শেষ করা যাক-


''মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই;
ইহার চেয়ে নাম যে মধুর, ত্রিভূবনে নাই।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×