somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটিএম কার্ড জালিয়াতি, গ্রাহক হয়রানি করছে রূপালী ব্যাংক!

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে গ্রাহককে হয়রানি করছে রূপালী ব্যাংক। গ্রাহকের দাবি ব্যাংকের কর্মচারিরা কার্ড জালিয়াতির মাধ্যমে নিজেরা টাকা আত্মসাৎ করে উল্টো গ্রাহকের কাছে টাকা দাবি করছে। হয়রানি থেকে বাঁচতে গ্রাহক ব্যাংকের কাছে হিসাব বিবরণী চেয়ে আইনি নোটিশ পাঠালেও ব্যাংক সেটি দিতে ব্যর্থ হয়েছে। জানা গেছে, জাকী আহমেদ নামে একজন গ্রাহকের কাছে রূপালী ব্যাংক জমার অতিরিক্ত ৭৩ লাখ ৭২ হাজার ৯০০ টাকা ফেরত দিতে বলেছে। ৩টি এটিএম কার্ডের মাধ্যমে গ্রাহক জমার অতিরিক্ত অর্থ বুথ থেকে উত্তোলন করেছে বলে দাবি ব্যাংকটির। তবে বিশেজ্ঞদের মতে, এটিএম কার্ডের মাধ্যমে কোনোভাবেই জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ নেই। এছাড়া রূপালী ব্যাংকের গ্রাহকরা এটিএম কার্ড ব্যবহার করে দৈনিক ৫০ হাজার টাকার বেশি উত্তোলন করতে পারে না। এছাড়া গ্রাহকদের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক লেনদেন হিসাব মেলানোর ক্ষেত্রে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসার কথা। কিন্তু এ প্রক্রিয়া যদি দুই বা তিন বছর যাবৎ চলে আসে তাহলে ব্যাংকের অর্ধবার্ষিক বা বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনে ধরা না পড়ার বিষয়টি অস্বাভাবিক। এটি ব্যাংকের ভেতরের লোকজনের সংশ্লিষ্টতা ছাড়া এভাবে এটিএম কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ নেই। যদি যান্ত্রিক ত্রুটিতে এ ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিক ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসা স্বাভাবিক। আর যদি এটি নাই আসে তাহলে অচিরেই এর প্রতিকার খুঁজে বের করে সাধারণ জনগণকে হয়রানি থেকে রক্ষা করতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে জাকী আহমেদকে অতিরিক্ত টাকা জমা দিতে আইনি নোটিশ দিয়েছে রূপালী ব্যাংক। তবে গ্রাহককে ব্যাংকটি কোন দালিলিক কাগজ দিতে পারেনি। জানা যায়, জাকী আহমেদ ১৯৮২ সাল থেকে রূপালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় ৩টি হিসাব পরিচালনা করে আসছেন। তিনটি হিসাব নং যথাক্রমে জাকী আহমেদ (হিসাব নং-১০০০৮৮৫৪৮ ও এটিএম ন-১৪০০ ০০০০ ৩৪০০০১৯৪, মাসিক দোয়েল হিসাব নং-২০০০৮০২৯৪ ও এটিএম নং-১৪০০ ০০০০ ৩৪ ০০১৭৫৪ এবং মেসার্স দোয়েল হিসাব নং-২০০০৭২৩৯৬ ও এটিএম নং-১৪০০ ০০০০৩৪০০০ ২০২)। গ্রাহকের দাবি ২০১৩ সাল থেকে এই হিসাবগুলোতে কোন লেনদেন হয়নি। অন্যদিকে, ব্যাংক কর্তৃপক্ষ ২০১৬ সালের ১৩ মার্চ ব্যাংকটির মতিঝিল কর্পোরেট শাখার উপ মহাব্যবস্থাপক খান ইকবাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে দাবি করে ব্র্যাক ব্যাংক লিমিটেড রূপালী ব্যাংকে জানিয়েছে জাকী আহমেদ এটিএম কার্ড ব্যবহার করে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে জমার অতিরিক্ত ৭৩ লাখ ৭২ হাজার ৯০০ টাকা উত্তোলন করেছেন। তাই ৭ দিনের মধ্যে গ্রাহককে অতিরিক্ত অর্থ জমা দিতে অনুরোধ করে। এর জবাবে ২০১৬ সালের ২৭ মার্চ জাকী আহমেদ তার বক্তব্য উপস্থাপন করেন। ব্যাংক প্রদত্ত লেনদেন সংক্রান্ত স্টেটমেন্ট মিথ্যা ও বানোয়াট দাবি করে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় (ব্যাংকের দাবির আলোকে) সংশ্লিষ্ট লেনদেনের দলিলাদিসহ স্টেটমেন্ট প্রেরণের অনুরোধ করেন। কিন্তু ব্যাংক এতে কোনো সাড়া দেয়নি। এরই প্রেক্ষিতে ২০১৬ সালের ১০ এপ্রিল জাকী আহমেদ আর্থিক হয়রানির প্রতিকার চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনট্রিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) আবেদন করেন। তবে গ্রাহক এই ডিপার্টমেন্ট থেকেও কোন প্রতিকার পায়নি। এদিকে রূপালী ব্যাংক ২০১৭ সালের ১৯ এপ্রিল একই দাবি নিয়ে জাকীর আহমেদকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। ২২ এপ্রিল জাকী আহমেদ লিগ্যাল নোটিশের জবাবে তার বক্তব্য উপস্থাপন করেন এবং ৭ কর্মদিবসে ব্যাংকের দাবির পক্ষে আবারও গ্রহণযোগ্য দালিলিক সাক্ষ্যসহ উপস্থাপন করতে লিগ্যাল নোটিশ করেন। ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয় যদি তারা এটি দিতে ব্যর্থ হয় তাহলে ব্যাংক সংশ্লিষ্ট কর্মচারি ও কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানী বা ফৌজদারী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করেন গ্রাহক। তবে জাকী আহমেদের লিগ্যাল নোটিশের নির্ধারিত সময়ে ব্যাংক দালিলিক সাক্ষ্যসহ যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে হয়। জানা গেছে রূপালী ব্যাংকের এটিএম কার্ড নিয়ে ব্র্যাক ব্যাংকের সঙ্গে একটি চুক্তি রয়েছে। ওই চুক্তির আলোকে ব্র্যাক ব্যাংক সহ রূপালী ব্যাংকের গ্রাহকরা রূপালী ব্যাকের বুথ ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারেন। তবে সেটিও এটিএম কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ এবং কোনোভাবেই জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ নেই। তাই বিশ্লেষকরা মনে করেন একটি জালিয়াতির চক্র দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে সেটি এখন গ্রাহকের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে। তবে এ ক্ষেত্রে ব্যাংকের অভ্যন্তরীণ চক্র জড়িত রয়েছে বলে তারা মনে করেন। এ বিষয়ে অনুসন্ধান করে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।
.
.
পূর্বে ২ টা অনলাইনে প্রকাশিত হয়েছিল।

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×