somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিথ্যাবাদী মা!!!

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিথ্যাবাদী মা-

প্রশ্ন থাকতে পারে মা কি কখনো মিথ্যাবাদী হতে পারে?

হ্যাঁ আমার মা মিথ্যাবাদী-100%,

আমি যখন ছোট ছিলাম, একদিন দুপুর বেলা স্কুল থেকে বাড়ি ফিরে মাকে বললাম মা আমার খিদে লেগেছে

মা আমাকে বললো রান্না ঘরে রুটি বানানো আছে,

গিয়ে খেয়ে নে, আমাদের পরিবারের সদস্য সংখ্যা আমরা 2ভাই 3বোন, বাবা তখন কুয়েতে থাকতো, আমি রান্না ঘরে গিয়ে দেখি একটা পাতিলে 5টা রুটি আছে, আমি একটা খেলাম আর থাকে 4টা, তখন মাকে বললাম মা তুমি একটা খাও, মায়ের হাসি মুখে জবাব এইমাত্র খেয়েছি, কিছুক্ষন পর আপু স্কুল থেকে বাড়ি ফিরে একটা রুটি খেয়ে আমাকে বলল মা রুটি খেয়েছে, আমি বললাম হ্যাঁ খেয়েছে, আবার বলল তুই খেয়েছিস, আমি বললাম খেয়েছি, তখন আপু আমাকে বলল সকালে আমি রুটি বানিয়েছি 5টা, তুই খেয়েছিস, আমি খেয়েছি, আম্মু খেয়েছে, এখনো তিনটা রুটি কিভাবে থাকে

তখন আমি মাকে গিয়ে প্রশ্ন করলাম, মা আপু বলেছে 5টি রুটি বানিয়েছে 5টা আমরা 3জনে 3টা খেলে আর থাকার কথা 2টা কিন্তু এখনো 3টা রুটি আছে কিভাবে,

মা আর চোখের পানি ধরে রাখতে পারলো না,

বলল ঘরে আর কোন আটা ছিলনা তাই 5টা রুটিই বানানো হয়েছে বাবা,

আমার প্রশ্ন তাহলে!

মায়ের জবাব আমি খাইনি বাবা,

আমার প্রশ্ন তাহলে তুমি মিথ্যা বললে কেন?

মায়ের জবাব, আমি যদি মিথ্যে না বলতাম তাহলে

তুই রুটি খাবি না আমি জানতাম।

আর একদিন ঈদুল ফিতরের 2দিন আগে মা আমাদের

সবার জন্য নতুন জামা কাপড় কেনা হল

কিন্তু মায়ের জন্য হল না, আমি মাকে প্রশ্ন করলাম

মা তোমার নতুন জামা কোথায়-মা আমাকে বলল

আলমারী তে আছে, আমি মাকে বললাম

চাবি দাও আমি দেখবো, মা বলল চাবি খুজে পাচ্ছি না।

পরে জানতে পারলাম আমাদের সবার জন্য কেনাকাটা

করার পর আর কোন টাকা ছিল না তাই মায়ের জন্য

কেনা হয় নাই।

আপনারাই বলুল আমি কি মিথ্যে বললাম

আমার মা মিথ্যেবাদী।

যে মা সন্তানের সুখের জন্য সব কিছু ত্যাগ করে

আমাদের মত জাহান্নামী ছেলেরা সেই গর্ভধারিনী

মাকে বিদ্যাআশ্রম এ পাঠাই।

হায়রে হতভাগা সন্তানেরা যে মায়ের পায়ে

তোর জান্নাত তুই সে মাকে দিস কষ্ট।

সালাম পৃথিবীর সকল মায়েদের

আস্‌সালামু আলাইকুম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×