১৬ই ডিসেম্বর এর আগে কিন্তু ১৪ই ডিসেম্বর আসে... সময় এসেছে প্রত্যয়টাকে আরও দৃঢ়ও করার...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানি আমার মতো সকলেই এই খবর টায় ভয়ানক ভাবে মর্মাহত এবং শোকাহত... ব্লগার থাবা বাবাকে জবাই করে খুন করা হয়েছে।
আমার মাথা এই মুহূর্তে আর কাজ করছে না।
তবে আমি আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবনা।আন্দোলনকারীদের মনে ভয় ঢুকে দেয়ার জন্য আমাদের সহব্লগারকে নৃশংসভাবে জবাই করে খুন করলো।
আর পেছনে যাওয়ার পথ বন্ধ। অর্ধসমাপ্ত অবস্থায় আন্দোলন শেষ করলে পরিনতি ভালো হবে না।
। এই হত্যাকান্ড কারা ঘটিয়েছে বা ঘটাতে এতে আশাকরি কারো কোন সন্দেহ থাকার কথা নয়। ১৯৭১ এ যারা আমাদের বুদ্ধীজীবীদের নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রেতাত্মারাই আবার সক্রিয় হয়ে উঠেছে। ’৭১ এর চেহারায় আবারও আবির্ভূত হয়েছে। ধর্মের লেবাস নিয়ে তারা ’৭১-এ ওএকই কায়দায় হত্যা করেছিল আমাদের শ্রেষ্ট সূর্য সন্তানদের। আজ আবার তারা একই খেলায় মেতে উঠেছে। আর দেরি না করে গর্জে উঠোন সবাই। এখনই সময় এদের প্রতিহত করার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন