ভেবেছিলাম আরও পরে পোস্ট দেব। কিন্তু গতকাল ব্লগে প্রকাশ্যে চুমাচুমি নিয়ে এত পোস্ট দেখলাম যে আমারও আঙ্গুলের ডগা শিরশির করছে পোস্ট দেবার জন্য। পোস্ট দেবার জন্য চুমাচুমির অভিজ্ঞতা কিংবা ঐ বিষয়ে পড়াশুনা থাকা দরকার। আমার কোনটাই নাই। তাই যারা এ বিষয়ে পোস্ট দিয়েছে তাদের লেখা পড়লাম। দেখলাম অনন্য আজাদ আর শাম্মী হক নামে দুইজন শাহবাগে পুলিশ পাহারায় চুমাচুমি করার জন্য ডাক দিয়েছে। সেই জন্যই এত লেখালেখি। এই ব্যাপারে আমার কথা হল তারা দুইজন যে দেশে থাকে সেখানে তো প্রকাশ্যে চুমাচুমির অভাব নাই। সেই সব দেখেও তাদের চুমাচুমির দেখার সাধ মিটে নাই। তা না মিটে থাকলে ইউ টিউব থেকে মেলা চুমাচুমির ভিডিও ডাউনলোড করে দিন রাত দেখে খায়েশ মেটাতে তো দোষের কিছু নাই। কেউ বাধাও দেবে না। তা বাদ দিয়ে বাংলাদেশের শাহবাগের মত স্থানে তাদের প্রকাশ্যে চুমাচুমির ডাক কেন? তাদের বলতে চাই যে আমাদের পুলিশেরা অন্য যাই করুক তারা কিন্তু ধার্মিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ধার্মিক। সুতরাং এই সব বেলেল্লাপনা এখানে কোনদিন সম্ভব হবে না। তাই প্রকাশ্যে চুমু নয় বালি মাখানো গুড়ই খেতে হবে। এরপর ইচ্ছা হল চুমাচুমির দুনিয়ায় একটু ঘুরে আসি। উইকিপেডিয়ার দেশে ঘুরে দেখি চুমু নিয়ে বিস্তর লেখা। পশু পাখি মানুষের চুমাচুমির বিস্তারিত বর্ণনা আছে। মানুষের চুমাচুমির বিবর্তনের কথাও আছে। চুমুর বিভিন্ন প্রকার ও অর্থের বর্ণনাও আছে। আমি আর নতুন কিছু লেখার খুঁজে পেলাম না। তাই আপাতত নির্জনে একটা নিবিড় চুমুর আশায় থেকে চুমু বিষয়ের ইতি টানছি।
চুমু নিয়ে বাড়াবাড়ি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
নির্বাসিত নক্ষত্রের শহর !

রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।
চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।