এতো দিন সীমাবদ্ধ ছিল কথা চালাচালিতে। আসলে বলা ভালো, যুক্তি কাটাকাটিতে। এখন সেটা রূপ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি যুদ্ধতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়, তাদের কাছ থেকে অনুমতি না নিয়েই পাক ক্রিকেটারদের সংগে সরাসরি সম্পর্ক রেখেছিল বিসিবি। যা তাদেরকে হতাশ করেছে। এমনকি নিলামে পাকিস্তানী ক্রিকেটার তুলবার ব্যাপারে কোন আনুষ্ঠানিক চিঠিও বিসিবি তাদের দেয়নি।আজ (শুক্রবার) বন্ধের মধ্যেও বিসিবি নিজেদের তাগিদ থেকে তার পাল্টা জবাব দিয়েছে। তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে পিসিবিকে সব জানানোর। একটু আগে পিসিবি আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠালো। দেখলাম তাতে লেখা, পিসিবি তাদের আগের বক্তব্যে অটল। সঙ্গে যোগ করা হয়েছে আরো কিছু বিষয়। যেমন,২০০৮ সালে বাংলাদেশ শেষবার যে সফরে পাকিস্তানে গিয়েছল তা এফটিপিতে সংযুক্ত ছিল বলেই আশরাফুলদের যেতে হয়েছিল সেবার। এটা পাকিস্তানের বাংলাদেশের কোন অনুগ্রহ ছিল না। কিন্তু কথা হলো,আইসিসির ভবিষ্যত সূচীতে ভারত, অস্ট্রেলিয়ারও ওই সময়ের আগে ও পরে পাকিস্তানে যায়নি। এই তো অস্ট্রেলিয়া ২০১২ সালে পাকিস্তানে না গিয়ে খেললো দুবাইতে। শুধু বাংলাদেশের প্রতি এতো অনুরাগ বা অভিমান পাকিস্তানের কেনো তা বুঝতে পারলাম না। আহম মোস্তফা কামাল যদি কোন মৌখিক সম্মতি দিয়েও আসেন, পিসিবি কেনো বোঝে না সেই পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠছে? যেভাবে বিজ্ঞপ্তি চালাচালি শুরু হলো দু বোর্ডের মধ্যে,এখন অদৃশ্য দস্তানা হাতে বক্সিং রিংয়ে দুই বোর্ড সভাপতিকে (রূপক অর্থে) লড়াই করে না এব্যাপারে একটা সমাধানে আসতে হয়!
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।