জাতীয় ক্রিকেট দল অভিভাবকহীন। একজন দাই মা (শেন জার্গেনসেন) আছেন। কিন্তু তাকে দিয়ে কি হয়? কিন্তু এক বেসরকারী টিভিতে বিসিবির মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন- জার্গেনসেনকে হেড কোচ করা হতে পারে। আনা হবে নতুন ব্যাটিং কোচ। তালিকায় নাকি পাঁচজন আছেন। যারা আবার ব্যাটে-বলে হলে আর্বিভূত হতে পারেন নতুন হেড কোচ হিসেবে। এই যদি একটা ক্রিকেট বোর্ডের কোচ নির্বাচন পদ্ধতি হয় তবে আর কিছু বলার প্রয়োজন থাকে না। জালাল আরো বলেছেন, আজকাল বিজ্ঞাপন দেখে কেউ জীবন বৃত্তান্ত জমা দেন না কোন বোর্ডকেই। এটা কি কোন পেশাদার বোর্ডের মুখে মানায়? গ্যারি কার্স্টেন যখন ভারতের কোচ হন, তখন তাকেও সিভি দিতে হয়েছিল। তাহলে বিসিবি কেনো কোচের জীবন বৃত্তান্ত পায় না? কার্ল হুপারকে নিয়ে এক প্রস্থ নাটক হবার পর, হেড কোচ নয় বিসিবি চায় একজন ব্যাটিং কোচ! এটাও বিশ্বাস করতে হবে? না কি খোদ অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট চায় জার্গেনসেনই হেড কোচ হিসেবে থাকুক? সেটা হতেই পারে। কিন্তু জেমি সিডন্সকে নিয়ে সাকিব একই তত্ত্বে সওয়ার হওয়ায় অনেক ঝামেলা বিসিবিকে পোহাতে হয়েছে। যদিও মুশফিক সাকিব নন। অনেক কৌশলী। সেটা ভালো। কিন্তু জার্গেনসেন হেড কোচ! কেমন যেনো বাধো বাধো লাগে। যে দলের হেড কোচ একজন ফাস্ট বোলার, সে দলের সংখ্যা বিশ্ব ক্রিকেটে এখন কতজন? এর মানে এই নয় যে, হেড কোচ বোলিং নির্ভর কেউ হতে পারবেন না। কিন্তু একবার বিসিবির কেউ কি ভেবে দেখেছে, টাকায় বনছে না বলে জন রাইটকে যে হেড কোচ হিসেবে বোর্ড নিতে নিতেও নিচ্ছে না, সেটা কি ঠিক কাজ? এখানে বলে রাখা দরকার নটিংহ্যামশায়ারের ব্যাটিং ডিরেক্টরও আছেন বিসিবির তালিকায়। কিন্তু বাংলাদেশ এবছর যদি হেড কোচ নিয়োগ দেয় বা ব্যাটিং কোচ, তাহলে তার মেয়াদ থাকবে দু বছর। তার মানে দেখতে দেখতে ২০১৫র বিশ্বকাপ চলে আসবে। খেলা হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তার আগে ওই দু দেশে বাংলাদেশের সফরের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। লক্ষ্য পূরণের গল্পটা এবারো শুনবে হবে বিসিবির কাছ থেকে এ ব্যাপারে আমি নি:সন্দেহ। কিন্তু লক্ষ্য পূরণের আগে কি কি শর্ত পূরণ প্রয়োজন সেটা বিসিবি খুব বেশি করে দেখাতে পারেনি। এতো কম সময়ের পরিকল্পনা নিয়ে সামনের দিনগুলোতে জার্গেনসেনকে হেড কোচ করার পরিকল্পনটা কার মাথা থেকে এসেছে সেটা জানতে ইচ্ছে করছে।
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।