somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধ্বংসের খুব কাছে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্য যখন মিথ্যার আশ্রয় নেয়, তখন সত্যাশ্রয়ী বলার উপায় থাকে না। সত্য বড় নির্মম। বড় কটূ হয়তো সবচেয়ে নৃশংসও বটে। কিন্তু তারপরও সত্য সবার কাছে বড় আকাঙ্খার। সব সময় চাক্ষুস থাকার। মনে ধারন করার। কিন্তু এখানে যদি মিথ্যের প্রলেপ পড়ে তবে সত্য মিথ্যেয় রূপ নেয়। যেমন মাশরাফির হঠাত ইনজুরি রহস্য নিয়ে তার ফ্রেঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্স যে ধোঁয়াশা তৈরী হয়েছে তাতে বাংলাদেশের ক্রিকেট কি ধ্বংসের খুব কাছে চলে গেছে? প্রশ্নটা উঠতে পারে। উঠাটা ন্যায্যতও বটে। কারণ সবার সামনে একটা ছিনতাই ঘটনা ঘটলো তারপর ছিনতাইকারী ধরাও পড়লো অথচ পাশের যারা ঘটনা দেখেছেন তারা বললেন ছিনতাই হয়নি। তাই ছিনতাইকারী ছাড়া পেয়ে গেলো। কিন্তু দশটা ছাগল ডাকতে ডাকতে একটা মিথ্যেকে যদি সত্যিতে রূপ দেয় তবে কি সত্যটা মিছে হয়ে যাবে? আর মিছেটা সত্য? যে দাপুটে মাশরাফি বিন মোর্ত্তজাকে আমি ব্যক্তিগতভাবে চিনি তিনি চিরচেনা ফোঁস করে উঠলেন। কিন্তু বিপিএল গভার্নিং কাউন্সিলের এক প্রভাবশালী কর্তা যিনি অর্ন্তবর্তীকালী বোর্ডের একজন পরিচালক, তার কড়া ধমকে মাশরাফি তার কথা গিললেন। ঢাকার মালিক সেলিম চৌধুরী তার আগে পর্যন্ত তার দলের অধিনায়ককে ডেকে কথা বলবেন কি না সে ব্যাপারে বেশ সংশয়ে ছিলেন। কারণ মাশরাফির কাছে জবাবদিহি চাওয়া আর সাজানো নাটকের খেলার আচ্ছাদনের আরো একদফা ন্যাংটো হয়ে যাওয়া নিয়ে শঙ্কাটা তার ব্যাপক ছিল। কিন্তু ওই ফোনের পর তাকে মাশরাফিকে ডেকে নিতে তার সমস্যা হয়নি। কৈফিয়তও চেতেও গায়ে লাগেনি। মাশরাফি সত্যতে অটল থাকলেন। মিথ্যা বললেন না। তাতে আর যাই হোক বাংলাদেশের ক্রিকেটের অতল গহ্বরে যাওয়ার রাস্তায় যে আলোর দেখা মিলেছিল, সেটা আর থাকলো না।কারণ মাশরাফি সেই ভেতরকার খবরগুলো আর আলোয় নিয়ে আসতে চাননি ওই ফোন কলের কারণে। এই যদি হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের মূল অবস্থা তবে বিপিএলের কান্ডে বাংলাদেশের ক্রিকেটে কি কি আগাছা ছেয়ে থাকবে চারদিকে তা নিয়ে চিন্তা করার সময় চলে এসেছে। গহ্বরের খুব কাছে দাঁড়িয়ে এদেশের ক্রিকেট প্রশাসন। খাদ থেকে টেনে তুলবার মত অবস্থা কারো নেই। ক্রিকেটটা রসাতলে এবং ক্রিকেটারদের নৈতিক অধ:পতনের রাস্তাটা বিপিএল যেভাবে উন্মুক্ত করে দিলো, তাতে আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ পাতানোতে ছোটদের সংশ্লিষ্টতা এখন সময়ের ব্যাপার হয়ে যেতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×