'মানুষের লাগি কাঁদি ভিজায়েছি আমার আস্তিন
কমরেড!..বেরাদর...' (যাই বলি জেনো আমি নেতা
আর্দশ ভাঙায়ে খাই মুক্ত দিল উদার প্রচেতা
জনতার মাথা বেঁচি আনিব মুক্তির লাল দিন।
সেই সাথে মোর ট্যাঁক হবে জানি সম্পূর্ণ রঙ্গিন।
মরুক পঞ্চাশ লাখ, মারিব পঞ্চাশ লাখ নিজে!)...
'তোমাদের দুঃখে মোর প্রতিদিন বুক ওঠে ভিজে
অহর্নিশি বয়ে যাই জনতার দুঃখের সংগিন।'
(কিঞ্চিৎ কষ্টও মানি, জানি ভালো হইবে আখেরে,
বাধা দেয় পিছু হতে উদ্ভট বেকার বদলোক
আমার ব্যবসা বুঝি করিয়া দিতেছে একটেরে।
চাকরির উমেদারী করে এসে অচেনা বালক,
আমার হউক সব তাই চষি সব মানুষেরে
তোমাকেও দেব কিছু হও যদি আমার শ্যালক)।।
নেতা/ব্যঙ্গ কবিতা(ফররুখ আহমদের অগ্রন্থিত কবিতা থেকে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

