মায়ানমারের ব্লগাররা তাদের সর্ব শক্তি দিয়ে গনতন্ত্রের জন্য আন্দোলনকামী মানুষের পাশে এসে দাড়িয়েছেন।
সামরিক জান্তা শাসিত এই দেশে আসলে কি হচ্ছে সেই খবর বাকি বিশ্বের পক্ষে জোগাঢ় করা বেশ কষ্টসাধ্য হয়ে গেছে।
এই প্রেক্ষিতে মায়ানমারের ব্লগাররা উজ্জল ভুমিকা রাখছেন।
মায়ানমারের বার্মিজ ভাষার ব্লগগুলো এবং ইংরেজী ব্লগগুলোতে মায়ানমারের ব্লগারদের দেয়া খবর,সংবাদ ভাষ্য,রাজনৈতিক বিশ্লেষন,পডকাস্ট আর ছবিতে ভরপুর ।
উদ্ভুত পরিস্থিতিতে সামরিক জান্তা দেশের সবগুলো পলিটিক্যাল ব্লগ নিষিদ্ধ ঘোষনা করেছে।কোন বড়ো ব্লগসাইটে মায়ানমার থেকে লগইন করা যাচ্ছে না।
কিছু কিছু ব্লগার ইমেইলের মাধ্যমে দেশের বাইরে লেখা পাঠাচ্ছেন যেগুলো তাদের অন্য বন্ধুরা দেশের বাইরে থেকে পোস্ট করে দিচ্ছিলেন।
স্মার্ট ব্লগাররা না না উপায়ে আইপি হাইড করে তাদের ব্লগিং অব্যাহত রাখছিলেন।
এখন ব্লগারদের আটকাতে না পেরে সামরিক জান্তা মেইনটেনেন্স এর ধূয়া তুলে দেশের সবচেয়ে বড়ো আইপি টি বন্ধ করে দিয়েছে।ইনফরমেশন টেকনোলজির উপর কড়া খবরদারী চলছে।
তারপরও সাহসী ব্লগাররা না না উপায়ে তাদের ব্লগিং অব্যাহত রাখছেন।
Niknaymanনামের এক ব্লগার সিবক্সের কমেন্ট বক্স ব্যবহার করে লাইভ ব্লগিং চালাচ্ছেন ,যেটি গত চব্বিশঘন্টায় রেকর্ড পরিমান হিট পেয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রাখার জন্য এই ব্লগটির ইংরেজী ভার্সনও তৈরী করা হয়েছে ।গত কয়েক ঘন্টায় এই ব্লগটিও দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে।
ব্লগস্পটে বার্মামায়ানমার জেনোসাইড নামে একটি ব্লগে সবগুলো মায়ানমার সংক্রান্ত ব্লগের সংবাদ দেয়ার চেষ্টা চলছে।সেখানে এ সংক্রান্ত বিভিন্ন ব্লগের খবর পাওয়া যাবে।
ব্লগস্পটে বার্মামায়ানমার জেনোসাইড নামে একটি ব্লগে সবগুলো মায়ানমার সংক্রান্ত ব্লগের সংবাদ দেয়ার চেষ্টা চলছে।সেখানে এ সংক্রান্ত বিভিন্ন ব্লগের খবর পাওয়া যাবে।
গনতন্ত্র ও মানবাধিকারের লড়াইতে শত হুমকি ও জীবনের উপর ঝুকি নিয়ে মায়ানমারের ব্লগারদের লড়াকু ভুমিকা ব্লগ ইতিহাসে অমর হয়ে থাকবে।
পৃথিবীর ব্লগিং যে কোথায় চলে যাচ্ছে,এটা তার একটা উদাহরন হতে পারে।
আসুন,আমরা বাংলাদেশের সকল ব্লগার মিলে এই সাইটগুলো ভিজিট করে আমাদের প্রতিবেশী দেশের অসংখ্য ব্লগারদের প্রতি বাংলাদেশের ব্লগ সমাজের শুভেচ্ছা জানিয়ে আসি।
মায়ানমারের সামরিক জান্তার সংবাদ নিয়ে ব্লগিং :জয় হোক বিশ্ব ব্লগার শক্তির
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।