ধ্রুব,
খুব ইচ্ছে করে তোমার হাতটি ছোঁব
খুব খুব জানতে চাই মনটি তোমার কেমন
মেঘের ফাঁকে লুকিয়ে থাকা চাঁদের মত?এমন?
ভীষণ ইচ্ছে করছে আজ তোমায় পেতে কাছে
জীবন খেয়ার মাঝি হবে?যদিও বিপদ আছে
তুমি রাজি হবে না ধ্রুব, সবই আমি জানি
আমার নাও আমিই ছাড়ি, আমিই গুন টানি
তবু কেন তোমায় পাবার ব্যাকুল আশা জাগে?
বলতে পার মন ভরেছে কেন অনুরাগে?
চাচ্ছি তোমার মনটা যেন ভুলে যেতে পারি
এই ভুলেরও মাশুল আছে, তা কি দিতে পারি?
নাহ আমি আর পারব নাকো থাকতে তোমায় ছাড়া
কোথায় পাব ভুলের মাশুল?ভেবেই হই সারা
দুঃখ তোমার আছে নাকি? না থাকলেই ভাল
আর যদি থেকেই থাকে আমায় দিতে পার
হৃদয় দিয়ে চাইছি এখন তোমার দেখা পেতে
দেবে দেখা? ও তাই বুঝি? ঝুঁকি আছে এতে?
ঠিক আছে, এই প্রভাতে নাইবা দেখা হল
সাঁঝের বেলা থেকো পাশে, যখন নেভে আলো
তখন আমায় বিদায় দিও চিরদিনের তরে
পারলে ঘরে জ্বালিও বাতি, স্মরন কোরো মোরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


