চাঁদ না দেখেই চাঁদকে ভাবতে পারি
চাঁদ দেখতেও বলে না কেউ এখন
ঘুমিয়ে নয়, এখন জেগেই জাগাই
দিব্য স্বপ্নের নিত্য ঢেউয়ের কাঁপন
কল্পনার এই কাব্যে গন্ধে রসে
দিব্যি সিক্ত হচ্ছে চক্ষু-মন
বাইরে থেকে বোকা মিথ্যে প্রেমের
ধোঁকা খাবার আজকে নেই কারণ
প্রেমের আগুন জ্বলছে নিভছে শুধু
নগ্ন বুকের দগ্ধ পোড়া পাশে
অন্য পাশটা সাজিয়ে রেখেছি আমি
বিছিয়ে দিলাম তোমার শয্যাবাসে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


