somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাংলাদেশী জিসান
পরিচয় দিতে গেলে শুরু করা সম্ভব, তবে শেষ করা অসম্ভব! আমাকে দেখে আপনার মন যা-তা ভাবতেই পারে! কিন্তু আমি পুরো সাচ্চা, আপনার চিন্তার বাইরে! আমি লিখলে আবেগ, বাস্তবতার নিরিখে লিখতে পছন্দ করি! মাঝে-মাঝে ছন্দ নিয়ে খেলি! শাশ্বতের পক্ষেই আমি! নোংড়ামিকে পিষে চলি!

আমার বাবা যেমনি আমার অনেক প্রিয়! তেমনি আপনার বাবা আপনারও! চাই, এ ধরার সব বাবারা সুখে থেকো!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বাবা একজন শিক্ষক; স্কুল লাইফে আমিও উনার ক্লাসের ছাত্র ছিলাম !!

তো, স্কুল লাইফে যখন ছিলাম, আমার সামনে :
‘‘ডজনের ডজন কলম আর বস্তা বস্তা খাতা আইন্যা দিলাম, তারপরও পড়াশুনা করিস না !!''
‘‘মাইনষের পোলা-মাইয়া মানুষ হইলো, আর আমারগুলা রসাতলে গেলো''
‘‘কত শয়তান রে এই আমি মানুষ করলাম, খালি তোদেররে পারলাম না! '' (এই ডায়লগ'টা ঘরে প্রায়ই দিতেন)
‘‘ভাল না লাগলে বাসা থেকে বের হইয়া যা; আমি হোটেল খুইল্যা বসি নাই !''
‘‘ওগো শুনছো, আইজ ওর খানা-পিনা সব অফ ! তুমি যদি ওরে খাইতে দাও, তাইলে খবর আছে কইলাম''
‘‘কয়টা বাজে খেয়াল আছে? কই ছিলি সারাদিন? ঘরে আইছছ ক্যান? রাস্তায়ই থাকতি !'' (বাসায় দেরী করে আসলে)
-----
আর আমার অনুপস্থিতে অন্যদেরকে :
‘‘আমার পোলাটা অনেক পড়াশুনা করে.. এইবারও ফার্স্ট হইছে! দোয়া করবেন ভাই/ভাবি !!''
‘‘আসলে, আমার পোলাদের মুখের দিকে তাকাইলে মন ভইরা যায়! আল্লাহর শুকরিয়া এমন সন্তান পাইছি'' (আম্মা- ঘনিষ্ট কারো সামনে)
‘‘আমার পোলার নামে তো কেউ কখনোই কোনো বিচার নিয়ে আসে নি !''
‘‘এই!!! পোলারে খানি দিছিলা? দেইখো, বাচ্চা মানুষ! ভুল করছে.. আমি কিন্তু মাফ কইরা দিছি!'' (বাইরে থেকে এসে রাতে আম্মারে বলতেন)
‘‘মুখ তো পুরা বিলাইর মতো কইরা ফেলছছ! বাইরে কেউ খাওয়ায় নাই? ---তা' কে খাওয়াবে?? যা, ভাত খাইয়া ঘুমা !!'' (বাসায় দেরী করে আসলে)
-----
এমন অনেক অনেক ডায়লগ ছিল !!

এখন আমার আব্বাজানের বয়স হইছে; ডায়লগগুলাতেও পরিবর্তন আসছে; শারীরিকভাবে তিনি এখন অনেক দুর্বল। সেই দিনগুলো এখন মিস করি !!

আমার আব্বাজানের জন্য সবাই দোয়া করবেন।


লেখার সময়কাল:
৭ই নভেম্বর, ২০১৫ ঈসায়ী
রাত- ০৮:০০ টা
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮
×