কি যায় আসে?
০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংখ্যালঘুর ঘরে আগুন
কান্না পুড়ছে আগুনের তাপে,
সমকামীর ঘাড়ে চাপাতি
বাকিরা সব আছে চাপে।
মুক্তমনার যায় প্রাণ উড়ে
মুক্তচিন্তা হয়েছে কাঁটা,
শিক্ষকের মুখে লাগাম
কূটনৈতিকতা দিচ্ছে চাটা।
কি যায় আসে?
সুন্দরী তরুণী পাচ্ছে সেবা
ধর্ষণ আর খুনের দায়,
মা বোনরা হচ্ছে শঙ্কিত
বাবাও দিচ্ছে না কারো ঠাঁই।
উৎসব হয় প্রটোকলে
ধর্মান্ধতা আমাদের মজ্জায়,
কখনো শত্রু কখনো মিত্র
সহোদর হচ্ছে ভুলে লজ্জায়।
কি যায় আসে?
চলছে দেশ ঝড়ের বেগে
উন্নয়নে কাঁদছে কেউ,
সমালোচনা করার ধরণ
কুকুরের মতো করছে ঘেঁউ।
সত্য পড়ছে আড়ালে চাপে
মিথ্যার হচ্ছে জয়জয়কার,
পোশাক এখন গুরুত্বপূর্ণ
কথা বলার সাহস কার?
কি যায় আসে?
কি যায় আসে? কি যায় আসে?
‘কি’ এখন অন্ধকারে,
চাপা কষ্ট, কান্না শুধু মনে
অসহায়রা ভিটা ছাড়ে।
কি যায় আসে?
৫/৫/২০১৬
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন