somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃ ত্যু

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত বাড়ছে। প্রতিদিনকার মতো খাওয়াদাওয়া শেষে বউয়ের সাথে অল্প গল্পগুজব করে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে কেমন যেন লাগছে, মনের ভিতর খছ খছ। মাথায় রাজ্যের চিন্তা। নির্দিষ্ট কিছু নয়। তারপরেও উড়ে আসা জুড়ে বসা চিন্তাগুলো খোয়াড় ছেড়ে বেরিয়ে আসছে এক এক করে। কিছুক্ষণ গড়াগড়ি করে বউয়ের মুখটা দেখলাম, বউ ঘুমিয়েছে।

মুঠোফোন হাতে বিছানা ছাড়লাম। বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। দূরে মাইকের আওয়াজ। কেউ একজন মারা গিয়েছেন। তার জানাজা কখন হবে এই কথা বার বার বলছে। ওইদিকে খেয়ালই নেই।

ভিতরে এসে রাউটার চালু করলাম। ধুমধাম শব্দে কয়েকটা বার্তা। একটি বার্তায় চোখ আটকে গিয়েছে। আমার ভাই বার্তাটি পাঠিয়েছে। মৃত্যু। প্রিয় বন্ধুর বাবার পিতৃবিয়োগ। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চেয়ারে বসে পড়লাম। চোখের সামনে ভেসে উঠল মেসোর চেহারাটা। হাসোজ্জ্বল, প্রাণবন্ত।
দেখা হলেই, মেসো, নমস্কার। কেমন আছেন?
আমি ভালো। তুমি কেমন আছো, বাবা?
মেসো আমিও ভালো আছি।
খুব আবেগমাখা গলায় আমার কুশল জিজ্ঞেস করতেন। আমি ভালোবাসার কাঙাল। উনার স্নেহে আমি সিক্ত।
এরপর আর কথা আগাত না। আমি বিদায় জানিয়ে চলে যেতাম। মেসো বাসায় চলে যেতেন। কিছুদিন পরে দেখা হলে আবার একই কায়দায় কুশল বিনিময়......

আমি মুঠোফোন পাশে রেখে ভাবলাম। এইভাবে কি চলে যাওয়ার খুব দরকার ছিল মেসো? আর ক’টা দিন থাকতেন। যাবার এতো তাড়া কিসের? আমরা সবাই আছি তো।

দীর্ঘদিন মেসোর সাথে আমার দেখা হয়নি। দেখা হলে জিজ্ঞেস করতাম,
আপনার শরীর এখন কেমন? ঠিক মতো ঔষুধ খাচ্ছেন তো? খারাপ লাগলে ডাক্তারের কাছে যাবেন।
এই কথা কাকে বলবো। হৃদরোগে আক্রান্ত হয়ে মেসো চলে গেলেন গত রাতে।
একই দিনে ছেলের এবং বাবার জন্মদিন দেখেছি, জেনেছি। কিন্তু ছেলের জন্মদিনে বাবার বিয়োগ এই প্রথম। আমি না আর সইতে পারছি না।

বন্ধু আমার এতিম হয়ে গেল। এতিম হলাম আমিও। তাঁর সাথে খুব সখ্যতা ছিল না, কিন্তু আমার প্রতি তাঁর স্নেহের সম্পর্ক ছিল, আলাপন ছিল, উনার প্রতি আমার শ্রদ্ধা ছিল। এইসব কে দেখবে? কাকে দেখাবো?
আমার দৃঢ় বিশ্বাস, আপনার সাথে আমার দেখা হবেই।
এইবার আমি আপনাকে জড়িয়ে ধরে বলবো,
মেসো, ভালো থাকবেন।


বিনয় দত্ত
কথাসাহিত্যিক, নাট্যকার ও গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×