একটি উচ্চতর কবিতা »»» বেথুন জুয়েল
…………………………………………
রাতের কাব্য নেই, উসখুস পার করি মধ্যরাত
মস্কার জমানো জলের ছলাত ছলাত শব্দ
ভুল বলেই ভ্রম হয় বারবার
দেয়ালের ওপারেও আছে একজন;
ক্ষুধার্ত কোন শিশুর চিৎকার ৷
শেষ টানের পর ফেলে দেওয়া সিগারেটের উচ্ছ্বিষ্টাংস দেখে
উঠে আসে ঘরকুনো ব্যাঙ
বলে আহার্য চাই! হোক আগুন ৷
ভাগ্যহত এই দেশে ইতিহাসের গুমরে লুকিয়ে দেখেছি
সব সালাই চুদির ভাই
রঙিন পোশাকে আতরের শিশি ঢেলে রাতারাতি কেউকেটা কতজন ৷
কবিতা চাই না,খাদ্য চাই
কবিতার শরীর থেকে খুলে ফেলব বেনামি পোশাক,দামি অলংকার
উদোম করে নেংটো করে দেখবো কী আছে তার
আমার কাগজ, আমার কলম
যা ইচ্ছা তাই লিখব
কবিতা কেউ পড়বে না,
উচ্ছ্বন্নে যাবে? যাক গে
কবি আমি হতে চাই নাকো আর ৷
বিলাশি স্বরবর্নের যৌলুস দেখেছি,
ভাঁপউঠা মশলার গন্ধ চেখে দেখেছি বহুবার
এখন শর্করা চাই,এবার দাও কিছু শাকান্ন ৷
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




