somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতাহীন মানব হয় কেমনে?

২২ শে মে, ২০১৫ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিম সভ্যতার কথা কমবেশি আমরা সবাই জানি। ছোট বেলায় স্কুলে সমাজ-বিজ্ঞান বিষয়ে এই আদিম সভ্যতা পড়েছি। সেখানে খুব সামান্যই জানা হয়েছিল। আর যা জানা হয়েছিল তার মধ্যে ইতিবাচক থেকে নেতিবাচক বিষয় বেশি জানা গেছে। যেমন পাথরে পাথরে ঘষে আগুন আবিষ্কার ছাড়া ইতিবাচক তেমন কিছু ছিল না। সভ্যতার ক্রমবিকাশ বর্ণনা করতে গিয়ে আদিম মানুষ উলঙ্গ থাকতেন বা গাছের লতাপাতা দিয়ে লজ্জা নিবারণ করতেন, কাঁচা মাংস খেতেন, শিক্ষা বা জ্ঞান অর্জন বলে কিছু ছিল না, মানুষ দলবদ্ধ ভাবে বসবাস করলেও এক গোত্রের সাথে অন্য গোত্রের মিল ছিলনা, বর্তমানে ইট পাথরের তৈরি সভ্যতার ছোঁয়া ছিল না, বনে বাদাড়ে ঘুরে বেড়াত সর্বপরি আদিম মানুষ যে অসভ্য ছিল তেমনটাই বুঝানোর চেষ্টা করা হয়েছিল। ধীরে ধীরে স্কুল পেরিয়ে কলেজ, ইউনিভার্সিটি, এমন কি আজকে এই একবিংশ শতাব্দীতে মুক্ত জ্ঞান চর্চার এক অভয়রন্যে সেই মানব সভ্যতার ক্রমবিকাশ জানতে গেলে মোটামুটি একই রকম। পূর্বে মানুষ অসভ্য ছিল। বিশেষ করে মধ্যযুগের সমাজ ব্যবস্থা ও মানুষের আচার আচরণ নাকি তেমনটাই ছিল। তাই মধ্যযুগ পূর্ব এই আধুনিক সমাজে অন্ধকার যুগ বলে প্রমাণিত। সমাজ বিজ্ঞানী, ইতিহাসবিদ, কবি সাহিত্যিক মোটামুটি সর্বস্তরে তাঁদের স্ব স্ব ক্ষেত্রে তেমনটাই বলতে চেয়েছেন। কারণও ছিল হয়ত তাঁরা তেমনই দেখেছিলেন। আমরাও তাই মানি কারণ ছিলনা শিক্ষার আলো, বুঝত না মানবিক মূল্যবোধ। তাইতো আমরা বড়াই করে বলি আমরা আধুনিক, সভ্য ও ভদ্র আর ওরা ছিল আদিম, অসভ্য। আদিম যুগ অথবা মধ্যযুগে যে যুগের কথাই বলি না কেন, সেখানে অনেক কিছু না থাকলেও মানবিকতা একেবারে ছিলনা এরকম কোন প্রমান বা সঠিক ইতিহাস পাওয়া যাবে না। আর কিছু ব্যতিক্রম থাকলেও শিক্ষার আলোর অভাবে মানুষ অমানবিক হবে তা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা যে শিক্ষার বড়াই করি, আমাদের আধুনিক মনেকরি কিন্তু আমাদের যে মানবিকতা নেই তাহলে কি আমারা সত্যিই আধুনিক এবং মানবিক। আধুনিকতা আর উন্নয়নের তারতম্যে জাতি, দেশ ও মানুষের অমানবিকতার ধরনটাও ভিন্ন হয়। যারা উন্নত দেশ তারা দেখা যায় গরীব দেশ ও জাতি গোষ্ঠী কে বিভিন্ন ভাবে ছবক দেন। কিন্তু তাদের ভিতরটা কি আমরা জানি? আমরা সমুদ্রে ভাসমান রহিংগাদের আমাদের দেশে প্রবেশ করতে দেয়নি। আমরা হয় অমানবিক হয়েছিলাম, হ্যাঁ কিছু কারণও আছে, যেমন অনেক রোহিঙ্গা আমাদের দেশে আছে তাদের কোন সুরাহা হয়নি, হতে পারি আমরা গরীব দেশ, শিক্ষা, আধুনিকতায় ও মানবিকতায় অনেক পিছিয়ে। কিন্তু মালয়েশিয়া, থাইল্যান্ড তারা কি করলেন? অমানবিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করলেন। তাদের দেশে গন কবর দিয়ে, দাস প্রথা চালু করে সেই মধ্য যুগীয় বর্বরতা কেউ হার মানিয়েছে। শুধু কি তাই সমুদ্রে ভাসমান, ভুখা, শিশু, মহিলা ও হড্ডি সর্বস্ব ক্ষুধার্ত মানুষের আহাজারিও ওদের মানবিকতাকে জাগিয়ে তুলতে পারেনি। এমন করুন হৃদয় বিদারক দৃশ্য লিখে প্রকাশ করা অসম্ভব। বিশ্ব মিডিয়ার কল্যাণে সারাবিশ্বের হৃদয়বান মানুষের অনুরোধে তারা কিছুটা নমনীয় হলেও ছিলেন নগ্ন কৌশলে। বিশ্বকে দেখানোর জন্য উপর থেকে উড়োজাহাজে করে খাদ্য ফেলা হল। বিধিবাম, খাদ্য ফেলা হল ঠিকই কিন্তু নৌকায় বা জাহাজে না ফেলে সমুদ্রের পানিতে, যেন ভুখা, শিশু, মহিলা ও হড্ডি সর্বস্ব ক্ষুধার্ত শক্তিহীন মানুষগুলো পানিতে ঝাঁপিয়ে পরে মরে। শুধু তাই নয় মাঝিদের উপর হুকুম জারী করা হল যে, পানিতে ডুবে মরলেও যে তাঁদের না বাঁচানো হয়। হায়রে মানবতা! আমি নিশ্চিত না হয়ে আর পারছি না যে, পরপার থেকে আমাদের আদিম পূর্বশরিরা এই অমানবিক দৃশ্য দেখছেন আর মনেপ্রাণে অভিশাপ দিচ্ছেন ধবংস হউক এই আধুনিক সভ্যতা, ধবংস হউক ঘৃণ্য মানবতা।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৫ ভোর ৪:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×