somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেন কোন কাজ নেই তাই আজাইরা কাজ নিয়ে ব্যস্ত।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি দেশ সঠিক ভাবে চলার জন্য অবশ্যই একটি শক্তিশালী বিরোধী দল থাকা চাই। বাংলাদেশে সরকার ব্যবস্থা এখন যা বিরাজ করছে তা দেশের জন্য কোন ভাবেই ভাল নয়। আমি আওয়ামীলীগ অথবা বি এন পি, কোন দল ক্ষমতায় থাকা উচিৎ তা নিয়ে বলছি না। ক্ষমতায় যে দল ই থাকুক না কেন অবশ্যই একটি শক্তিশালী বিরোধী দল থাকা খুব জরুরি।দেশ এগিয়েছে তাতে কোন সন্দেহ নেই। তবে যদি দেশে শক্তিশালী বিরোধী দল ও সত্যিকারের গণতন্ত্র থাকতো তাহলে দেশ আরও এগিয়ে যেত। আমরা জনগণ এতই হতভাগ্য যে, শক্তিশালী বিরোধী দল তো দূরের কথা সত্যিকারের বিরোধী দলও পাইনি। সরকারের পক্ষ থেকে কর্তা ব্যাক্তিরা বলে থাকেন দেশে সবচেয়ে সেরা গণতন্ত্র বিরাজ করছে! এমনকি বলা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনের অর্থাৎ ওয়েস্ট মিনিস্টার স্টাইলের গণতন্ত্র ও সরকার ব্যবস্থা চলছে। আওয়ামীলীগের গত শাসন আমলে বি এন পি একবার ছায়া বাজেট দিয়েছিল তা নিয়ে কত কাণ্ড না হয়েছিল! অথচ ব্রিটেনে ছায়া সরকার বিদ্যমান। বি এন পি তাদের নিজের দোষে পঙ্গু হয়েছে! তারপরেও যা নড়াচড়া করতে পারত সরকারের নিপীড়নের কারণে এখন আই সি ইউ তে চলে গেছে।
সরকার অনেক হটকারি সিদ্ধান্ত নিতে গিয়েছিল কিন্তু গণমাধ্যম ও বিকল্প গণমাধ্যম হিসেবে ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম এর কারণে সামাজিক প্রতিরোধ গড়ে ওঠায় সেই হটকারি সিদ্ধান্ত গুলো নিতে পারেনি। তবে এগুলোর পিছনে সরকার জনগণের প্রচুর অর্থ ফুরিয়েছে যা বিরোধী দল না থাকায় সরকারকে জবাবদিহি করতে হচ্ছে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহারিয়ার আলম এম,পি। সুদর্শন, শিক্ষিত, ভদ্র ও মার্জিত, কথা বলেন খুব সুন্দর করে, তাঁর ফেসবুকে মুক্তিযুদ্ধের কিছু বিরল ছবি শেয়ার করেছেন। তার মধ্যে একটি ছবি হল সবচেয়ে কনিষ্ঠতম মুক্তিযোদ্ধা পলাশ আলম এর। হয়ত তিনি নিজেও জানেন যে, পলাশ আলম, আবু সালেক, লালু, বাবুলদের মত অনেক কিশোর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করেছিলেন। তাঁদের অনেকের বয়স ছিল প্রায় ১০ থেকে ১৪ বছরের মধ্যে। তাঁর সরকার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জালিয়াতি বন্ধের নামে সিদ্ধান্ত নিয়েছিল যে, ১৯৭১ সালে যাদের বয়স ১৫ বৎসর বা ১৫ বৎসরের উপরে ছিল তাঁরায় শুধু মুক্তিযোদ্ধা হিসেবে যোগ্য হবে। অথচ তাঁরা জানেন কারা সার্টিফিকেট জালিয়াতি করেছে। স্বয়ং প্রধানমন্ত্রীর আশেপাশের লোকজন এর সাথে জড়িত।

সবচেয়ে কনিষ্ঠতম মুক্তিযোদ্ধা পলাশ আলম

তাহলে তো শেখ মুজিব সেই তাঁর ইতিহাস সৃষ্টিকারী ভাষণে মারাত্মক ভুল করে ছিলেন! তিনি কেন বললেন না যে, যারা ১৫ বছরের উপরে তারাই শুধু মুক্তিযুদ্ধে যাও? কেন তিনি বললেন ‘তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে’। ‘তোমাদের কাছে আমার নির্দেশ রইল’। অনেক নিঃস্ব মা তাঁর ১৩-১৪ বৎসরের ছোট্ট ছেলেটিকে পাড়া-গায়ের মুক্তিযোদ্ধাদের সাথে পাঠিয়েছিলেন যুদ্ধে। নিঃস্ব মা তাঁর যে আর কিছুই ছিল না। কিন্তু নেতার নির্দেশ তো মানতে হবে, দেশকে তো মুক্ত করতে হবে পাক হায়েনাদের কবল থেকে। ছোট্ট বাবুল ও তো যুদ্ধে গিয়েছিল তা্র বাবার সাথে সেই তার মায়ের কথাতেই। বাবুল প্রায় দুই যুগ ধরে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছে, সে এখন অনেক বড় মানুষ, তাঁর কোন অভাব নেই, সরকার তাঁর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বয়সের ফাঁদে ফেলে কেড়ে নিলেও তাঁর কোন আফসোস নেই, কারণ কোন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য যুদ্ধে যায়নি। নেতার নির্দেশে দেশমাতৃকাকে মুক্ত করতে জীবন উৎসর্গ করেছিলেন। বাবুল সাক্ষী তাঁর মত বহু ছোট্ট ছেলেমেয়ে তাঁদের কাম্পে ছিল। তাঁর দুঃখ হয় ৭১’র ভয়াবহ দিনগুলোতে তাঁর সেই বন্ধুদের জন্য, দুঃখ হয় তাঁর মায়ের কথা ভেবে যিনি আসল যোদ্ধা ছিলেন।

কতিপয় বীর কিশোর মুক্তিযোদ্ধা

এমন কি স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ১৩ বৎসরের শহিদুল ইসলাম লালু, আবু সালেক এবং ১৪ বৎসরের তারামন বিবি’র কি হবে? শুধু বয়স দিয়ে যে মুক্তিযোদ্ধা নির্ধারণ করা যাবে না এই সাধারণ বিষয়টা যে কেন সরকারের কর্তা ব্যাক্তিদের মাথায় ঢুকে না তা আমার বোধগম্য নয়। প্রতিমন্ত্রী জনাব শাহারিয়ার আলম এম,পি সহ অনেক তরুণ দেশ প্রেমিক নেতৃত্ব উঠে এসেছেন। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তাতে কোন সন্দেহ নেই। মুক্তিযুদ্ধ নিয়ে ছবি পোস্ট করে নতুনদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করিতেছেন তা খুব প্রশংসনীয় কিন্তু দুঃখজনক হল তাঁর দলের ক্ষমতা যে কেন্দ্রভুত। ভবিষ্যতে বিকেন্দ্রীভূত হওয়ার কোন সম্ভবনা দেখা যাচ্ছে না! আর তাই হয়ত তিনি কিছু বলতে পারেন নি। তিনি তো তরুণ, অনেক প্রবীণ নেতারাও কোন কিছুই উপরের নির্দেশ ছাড়া কাজ করতে পারেন না। এমন কি আমাদের রেল মন্ত্রী তো রীতিমত নেত্রীর নির্দেশে নিয়ে বিয়ে করলেন ( রেল মন্ত্রীর মুখে শুনেছি টেলিভিশনের কল্যানে)!

বিয়ের কথা যেহেতু আসল তাই একটু না বলে পারছিনা। এখানেও সেই বয়স। সরকার মেয়েদের বিয়ের বয়স নিয়েও খুব মাথা ঘামিয়েছে। ৭৩ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় ১৮ বছরের পূর্বেই, এমনকি বিয়ে না হলেও বহু মেয়েদের সতীত্ব নষ্ট হয় ১৮ বছরের পূর্বেই তাই সরকার অভিভাবকদের যেন সম্মান হানি না হয় তাই ১৬ বছর বিয়ের বয়স ধার্য করতে চেয়েছিলেন, এখানেও এই গণমাধ্যম আর সুশীল সমাজের সঠিক যুক্তি এবং সামাজিক প্রতিরোধের কারণে পিছু হটা।
সরকারের যেন কোন কাজ নেই তাই আজাইরা কাজ নিয়ে ব্যস্ত। উপরোক্ত বয়স নির্ধারণের দুটি বিষয় নিয়ে সরকার কয়েক পদের কমিটি গঠন করে, সংসদে আজাইরা বিষয় নিয়ে আলোচনার জন্য ব্যয়, সংসদ অধিবেশনের নামে যে গানের আসর বানিয়ে জনগণের রক্ত ঘাম করা উপার্জন থেকে হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হইল তার জবাবদিহি কে দেবে? বিরোধী দল নিধনে হয়ত সফল আওয়ামীলীগ, কিন্তু একটু ভেবে দেখবেন কি জনগণ আপনাদের বিরোধী পক্ষ হলে কি হবে?
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×