somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত ইসলাম, হেফাজত ইসলাম ধ্বংস হলে যেমন ইসলাম ধ্বংস হবে না তেমনি আরব দেশ ধ্বংস হলেও ইসলাম ধ্বংস হবে বলা যাবে না।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াত ইসলাম, হেফাজত ইসলাম ধ্বংস হলে যেমন ইসলাম ধ্বংস হবে না তেমনি আরব দেশ ধ্বংস হলেও ইসলাম ধ্বংস হবে বলা যাবে না। কথাটি এই জন্য বলছি যে, বিশেষ করে আমাদের বাংলাদেশের সাধারণ মুসলমান এই রকম ধারণা পোষণ করে থাকে। যদি কোন দল, দেশ বা ব্যাক্তি ভ্রান্ত আকিদা পোষণ করে তাকে কোন ভাবেই আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না।

বিদায় হজ্জের ভাষণে রাসুলুল্লাহ(সঃ) বলেন; হে মানব মন্ডলী! তোমরা আমির বা নেতার আনুগত্য করো এবং তার কথা শ্রবণ করো যদিও তিনি হন হাবশী ক্রীতদাস। যতদিন পর্যন্ত তিনি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করেন, ততদিন অবশ্যই তাঁর কথা শুনবে, তাঁর নির্দেশ মানবে ও তাঁর প্রতি আনুগত্য করবে। আর যখন তিনি আল্লাহর কিতাবের বিপরীতে অবস্থান গ্রহণ করবে, তখন থেকে তাঁর কথাও শুনবেনা এবং তাঁর আনুগত্যও করা যাবেনা। সাবধান! তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে বিরত থাকবে। জেনে রেখো, তোমাদের পূর্ববর্তীগণ এই বাড়াবড়ির কারণেই ধ্বংস হয়ে গেছে।

শিয়া-সুন্নি ভেদাভেদ শুরু হয়েছে রাসুলুল্লাহ(সঃ)এর ইন্তেকালের পর। শিয়াদের দাবী নবী করীম(সঃ) এর বংশ থেকে খলিফা নিযুক্ত হবেন সেই হিসেবে হযরত আলী (রাঃ) প্রথম খলিফা হওয়ার কথা। তাঁরা একথা দাবী করেন যে বিদায় হজ্জের ভাষণে নবী করীম (সঃ)হযরত আলী (রাঃ) কে অনুসরন করতে বলেছেন, যদিও সহিহ মুসলিম এর বর্ণনা আনুসারে এরকম কোন তথ্য পাওয়া যায় না। আর সুন্নিদের দাবী যেহেতু রাসুলুল্লাহ (সঃ) অসুস্থ হলে হযরত আবু বকর (রাঃ) নামাজের ইমামতি করতেন তাই রাসুলুল্লাহ(সঃ)এর ইন্তেকালের পর তিনি খলিফা হবেন। সৌদি আরব নিজেদের সুন্নি বলে থাকে কিন্তু তাঁরা কি আসলে সুন্নি? যে মতভেদের কারণে মুসলিমদের চরম দুর্দিন যাচ্ছে সেই ভ্রান্ত আকিদা সৌদি আরব পোষণ করছে। শুধু একই পরিবার থেকে তাঁরা বার বার নেতা নির্বাচিত হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বললে গর্দান কাটবে।

জারীর (রাঃ) থেকে বর্ণিত যে, বিদায় হাজ্জের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তুমি লোকদেরকে চুপ করিয়ে দাও, তারপর তিনি বললেনঃ ‘আমার পরে তোমরা কাফির (এর মত) হয়ে যেও না যে, একে অপরের গর্দান কাটবে।
সৌদি সরকার এখন তাই করছে। সৌদি সরকার কি কাফের বলে গন্য হবে না?

আল্লাহ ব্যাতিত কারও কাছে মুখাপেক্ষী হওয়া যাবে না। কোন মাখলুক এর কাছে মুখাপেক্ষী হওয়া মানে কুফরি অর্থাৎ শিরক। আর সৌদি সরকার এমনকি প্রায় সকল মুসলিম দেশের সরকার আমেরিকার বা শক্তিধর দেশের মুখাপেক্ষী হয় নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য। তার মানে কি পরিষ্কার নয় যে সৌদি সরকার শিরক করছে। তাঁরা কি কাফের এর পর্যায়ে পড়ে না?
সৌদি যে কেমন খারাপ তা বাংলাদেশী সৌদি প্রবাসীরা ভাল ভাবেই টের পাচ্ছেন।

সৌদি সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরা পালনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল হাসিনা সরকারের বিরোধিতা করার জন্য। যেই না হাসিনা সরকার সৌদি সরকারের নেতৃত্বে আন্তর্জাতিক সন্ত্রাস দমন জোটে যোগ দিল সঙ্গে সঙ্গে ওমরা পালনের উপর নিষেধাজ্ঞা তুলে নিল। এই জগন্য কাজ সৌদি সরকার কেমনে করল? সৌদি সরকার নিজেদের স্বার্থের জন্য ভ্রান্ত আকিদা পোষণ করছে। তাই তাঁদের কোন কথাও শুনবেনা এবং তাঁর আনুগত্যও করা যাবেনা।

বিদায় হজ্জের ভাষণে রাসুল (সঃ) সাবধান বানী উচ্চারণ করে বলেছে, হে মানব সকল! নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ একজন, তোমাদের সকলের পিতা হযরত আদম (আঃ)। আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোন মর্যাদা নেই। ‘তাকওয়াই’ শুধু পার্থক্য নির্ণয় করবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×