somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব ক্লাব ফুটবল উত্তেজনা ইউরোপে।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট আমার প্রাণের স্পন্দন কারণ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করে। আমাদের দেশে প্রায় সর্বস্তরে এবং সকল মানুষের হৃদয়ে ক্রিকেট মিশে আছে প্রতিটি হৃদ স্পন্দনের সাথে। চেষ্টা করলেও আলাদা করা সম্ভব না যদি কেউ চাই মনে হবে বাংলাদেশ থেকে আলাদা হয়ে গেল। মনে হবে দেশ যেন তাঁকে তাজ্য করে দিল। কারণ আমাদের দেশপ্রেম যে ক্রিকেট আবেগের সাথেও জড়িয়ে গেছে ভীষণ ভাবে।


আমি খুব ভাগ্যবান যে একবার প্রিমিয়ার লীগ কাপ ধরতে পেরেছিলাম।

যাইহোক, আমার ধারণা আমরা যারা বাঙ্গালী তাঁদের যদি জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় খেলা কি অনেকই হয়ত বলবে ক্রিকেট আমার প্রেম, ভালবাসা, আবেগ কিন্তু ফুটবল আমার প্রিয় খেলা। বিশেষ করে যারা বাংলার ফুটবলের সেই সোনালী ইতিহাস জানেন তাঁরা তো অবশ্যই বলবেন ফুটবল আমাদের প্রিয় খেলা। বিভিন্ন খেলাধুলাতে যারা বিশ্বে নিজেদের নাম উজ্জ্বল করেছেন তাঁদের অনেকের প্রিয় খেলা কিন্তু ফুটবল। আমরা জানি যে বিশ্বের এক নাম্বার খেলোয়াড় আমাদের গর্ব সাকিব আল হাসান এর প্রিয় খেলাও কিন্তু ফুটবল।


ন্যূ ক্যাম্প অর্থাৎ বার্সেলোনা ক্লাবের সামনে।


একটা সেলফি বার্সেলোনা ক্লাবে।

ইউরোপ হল ফুটবলের সূতিকাগার। আর ক্লাব ফুটবল মানে তো ইউরোপ।ফুটবল ভক্তদের জন্য সামান্য কিছু তথ্যসহ ইউরোপের কয়েকটি বিভিন্ন দেশে প্রচলিত নামকরা কিছু ফুটবল লীগের নাম,বিজয়ী দলের নাম ও কাপ সমূহের ছবি।

ইংল্যান্ডঃ
ইংলিশ প্রিমিয়ার লীগ বিশ্বে সমধিক পরিচিত একটি ফুটবল টুর্নামেন্টের নাম। এছাড়া আছে এফএ কাপ, চ্যাম্পিয়নস লীগ, লীগ কাপ,লিগ-২, ন্যাশনাল ইত্যাদি। ব্যয়বহুল সব খেলোয়াড়দের সমারোহ ঘটে এই ইংলিশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী ক্লাবগুলোতে। ফুটবল ক্লাব চেলসি ২০১৫ সালের চ্যাম্পিয়ন। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সর্বচ্চো রেকর্ড ২০ বার চ্যাম্পিয়ন হয়।


ফুটবল ক্লাব চেলসি ২০১৫ সালের চ্যাম্পিয়ন।

স্পেনঃ
স্প্যানিশ লীগ কোপা দেল রে খুব জনপ্রিয় একটি ফুটবল লীগ। এছাড়া আরও আছে সেগুন্দা, প্রেমেরা ডিভিশন প্রভৃতি। যেখানে আছে বিশ্বের নামকরা ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর মেসি,নেইমার,সুয়ারেজ এবং রোনাল্ডদের আস্তানা। বর্তমান স্প্যানিশ কোপা দেল রে লীগ চ্যাম্পিয়ন ফুটবল ক্লাব বার্সেলোনা। বার্সেলোনা ফুটবল ক্লাব রেকর্ড ২৭বার চ্যাম্পিয়ন।


বর্তমান চ্যাম্পিয়ন ফুটবল ক্লাব বার্সেলোনা।

জার্মানঃ
জার্মান বুন্দেসলিগা জার্মানির নামকরা ফুটবল লীগ আরও আছে লিগা, বুন্দেসলিগা-২। এখানে আছে বায়ার্ন মিউনিখ আর বুরুসিয়া ডরটমুন্ট এর মত নামী ক্লাব। বর্তমান জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। সর্বচ্চো রেকর্ড ২৫বার ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হয়। জার্মানিতে সবচেয়ে বেশি লীগ খেলা হয় একযোগে ৯২টি লীগ পুরুষ,মহিলা ও যুবক ক্যাটাগরিতে।


বর্তমান চ্যাম্পিয়ন ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ।

ইতালিঃ
ইউরোপের অন্যান্য দেশের মত ইতালির নামকরা ফুটবল লীগ হল ইতালিয়ান সিরি-এ লীগ। এছাড়া আছে সিরি-বি,কোপা ইতালিয়া ইত্যাদি। এখানে আছে এসি মিলান,ইন্টার মিলান, জুভেন্টাস, রোমা, নাপলি’র মত নামিদামী ক্লাব। ইতালিয়ান সিরি-এ লীগ বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ক্লাব। ফুটবল ক্লাব জুভেন্টাস রেকর্ড ৩১বার চ্যাম্পিয়ন হয়।


বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস ক্লাব ।

ফ্রান্সঃ
ফ্রান্স ফুটবলও বেশ জনপ্রিয় সারাবিশ্বে। ইউরোপের অন্যান্য দেশের মত এখানে আছে ফুটবল উন্মাদনা। ফ্রেঞ্চ লীগ-১, লিগ-২, ন্যাশনাল,কোপে দে ফ্রান্স, কোপে দে লা লীগ ইত্যাদি হল এখানকার ফুটবল লীগের মূল আকর্ষণ। এখানে আছে প্যারিস সেন্ট জারমেইন, মোনাকো এর মত নামকরা ফুটবল ক্লাব।বলে রাখা ভাল মোনাকো ফুটবল ক্লাব কিন্তু ফ্রান্সের নয় এটি মোনাকো নামে অন্য আরেকটি দেশের ক্লাব। ফ্রেঞ্চ লীগ-১ বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জারমেইন। ফ্রেঞ্চ লীগ-১ রেকর্ড ১১বার চ্যাম্পিয়ন হয় এই inoffiz. Kriegsmeisterschaft নামে ক্লাবটি। এটি এখন অনিয়মিত ক্লাব। একেবারে শুরুর দিকে একটানা ১১ জেতার পর আর নাই।


বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জারমেইন ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×