somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষাসংস্কৃতিই আমাদের অনন্য পরিচিতি বিশ্ব দরবারে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই ছোট্ট জীবনে বেশ অনেক গুলো দেশ মহাদেশ ঘুরে বেড়িয়েছি। আরও ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে। ভ্রমণের পূর্বে অবশ্যই সেই স্থান সম্পর্কে সম্যক ধারণা নেই। হোক বই পড়ে, ট্র্যাভেল গাইড পড়ে অথবা অনলাইনের তথ্য ভাণ্ডার থেকে। নিজের দেশ, নিজের ভাষা বলে বলছিনা আসলেই আমাদের প্রিয় মাতৃভূমি সত্যিই অতুলনীয়। যার আছে গৌরব করার মত নিজস্বতা, আছে স্বাতন্ত্র্য গুণাবলি। সুযোগ পেলেই বিদেশী বন্ধু, সহপাঠী এবং সহকর্মীদের কাছে নিজ দেশের স্বাতন্ত্র্য বৈশিষ্টগুলো খুব গর্ব করেই বলি। শুনতে মনে হবে বাড়িয়ে বলছি আসলে মোটেও তা নয়। আমাদের প্রতিবেশী দেশ ভারত,পাকিস্তান হতে পারে আমাদের থেকে উন্নত কিন্তু আমাদের দেশ বা জাতি হিসেবে যে গৌরবাজ্জল ইতিহাস, ঐতিহ্য আছে তা তাদের নেই। না স্বাধীনতার গৌরব না ভাষাসংস্কৃতি। তাঁদের স্বাধীনতা যেমন একটানে মানচিত্র ছিড়ে দুই ভাগ করা তেমনি ভাষাসংস্কৃতির ক্ষেত্রেও অনেক কিছু ধার করা। বিদেশী বন্ধু, সহপাঠী এবং সহকর্মীদের কাছে বলি পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা নিজেদের মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, দিয়েছি তাজা অনেক প্রাণ। আমরাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্ম দিয়েছি, তোমাদের মাতৃভাষা রক্ষার জন্য আমরা করেছি আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট। আমাদের ভাষা সংস্কৃতি এতই উচ্চ মানের, আমাদের ভাষা সংস্কৃতি এতই উচ্চ মানের যে বিশ্বে খুব কমই খুজে পাওয়া যাবে। আমাদের আছে নিজস্ব ভাষা, শব্দ,অক্ষর যা অনেক দেশ বা জাতির নাই। বেশির ভাগ দেশ বা জাতি গোষ্ঠীর নিজস্ব ভাষা থাকলেও অনেকেরই শব্দ অথবা অক্ষর নেই, সব ধার করা। বহু ভাষা বা অনেক ভাষা শেখা ভাল। ভাষা আসলে একটি টুলস বা যন্ত্র হিসেবে কাজ করে যার মাধ্যমে বিশ্বকে সহজে নিজের করা যায়। বাংলা ভাষা হল বিশ্বের সপ্তম নম্বর ভাষা। এক নম্বর হল মান্দারিন ভাষা। বিশ্বের এক নম্বর ধনী মিঃ বিল গেটস আফসোস করে বলেছেন তিনি যদি সব ভাষা শিখতে পারতেন তাহলে আরও সুবিধা হত তাঁর জন্য। অবশ্য তিনি কিন্তু মান্দারিন ভাষা রপ্ত করেছেন কারণ চীন দেশের বাজার ধরার জন্য । আমরা বাঙ্গালীরা শিখি হিন্দি আর উর্দু, লাভ কিছু না শুধু নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে হিন্দি আর উর্দু সংস্কৃতি উপভোগ করার জন্য। আমি একটা জিনিষ খুব কাছে থেকে লক্ষ্য করলাম ব্রিটেনে বসবাসরত বেশির ভাগ বাঙ্গালীরা নিজেদের ভাষা,সংস্কৃতির চাইতে হিন্দি ভাষা,সংস্কৃতির দ্বারা বেশি প্রভাবিত। ব্রিটেনে বাঙ্গালী কমিউনিটিতে আসলে শিক্ষিত লোকের সংখ্যা কম। আমরা কোঠর পরিশ্রম করি ঠিকই কিন্তু আমাদের ভাষাসংস্কৃতির প্রতি খুব যত্নবান নয় যেমনটা ইন্ডিয়ান, পাকিস্তান, আরাবিয়ান কমিউনিটিগুলো যত্নবান। আমরা বিলেতে বাঙ্গালীরা এতটাই অশিক্ষিত যে যেদেশে বাস করি সেই দেশের ভাষা বলতে পারিনা অথচ হিন্দি, উর্দু দেদারছে বলছি। অফিস, আদালত, হাসপাতাল সবখানে আমাদের ইন্টারপ্রিটর বা অনুবাদক লাগে। অনেক ক্ষেত্রে ইন্টারপ্রিটর সময়মত না থাকায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন অফিস, আদালত, ব্যাঙ্ক,বিমা ও হাসপাতালে জরুরী চিকিৎসার জন্যও অনেক লেট বা বিলম্ব করতে হয়। তাও আমরা ইংরেজি ভাষা শিখি না। বর্তমানে ব্রিটেনে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি শেখার প্রবণতা খুবই কম, অবশ্য এর জন্য তাদের পিতা-মাতা মূলত দায়ী। এমনও কিছু লোকজন আমি দেখেছি তাঁরা গর্ব করে বলে তাঁদের ছেলেমেয়েরা বাংলা ভাষা বলতেই পারেনা। অথচ শুনে অবাক হবেন সেই লোক গুলো কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেনা। আমি একজন কে জিজ্ঞাস করলাম বাসায় ছেলেমেয়েদের সাথে কিভাবে কথা বলেন? সোজাসাপটা উত্তর তাঁর ছেলেমেয়েরা হিন্দি বোঝে। তার মানে বাসায় হিন্দি চলে। প্রবাস জীবনের প্রথম দিকে অনেক ছোট খাট কাজ করে জীবন নির্বাহ করতে হয়েছে। ওই লোকের সাথে এরকম একটি কাজ করতে গিয়ে আমার পরিচয়। সেখানে কিছু ভারতীয় ও পাকিস্তানী কাজ করত। সে অনর্গল তাঁদের সাথে হিন্দিতে কথা বলত কিন্তু আমি আসলে হিন্দি বলতে পারতাম না। সে আমাকে বলে আমি বাঙ্গালী কিনা? আমি বললাম হ্যাঁ আমি বাঙ্গালী। সে রীতিমত অবাক। বলে আমি বাঙ্গালী অথচ হিন্দি বলতে পারিনা! আসলে বিলেতে বাঙ্গালীরা বিশেষ করে কর্মস্থলে বাংলার চাইতে হিন্দিই বেশি বলে তবে যারা ইংরেজি জব করে তাঁদের কথা ভিন্ন।

আমাদের ভাষা সংস্কৃতি এতই উচ্চ মানের আমরা নিজেরা আসলে উপলব্ধি করতে পারিনা। তবে আশার কথা হলে বিভিন্ন দেশে দেশে প্রবাসী বাংলাদেশি অনেক শিক্ষিত ও সচেতন লোকজন নতুন প্রজন্মের জন্য ভাষা, সংস্কৃতির সাথে বেড়ে ওঠার জন্য বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন গড়ে তুলেছেন। আমাদের স্বাধীনতার বীজ কিন্তু বপন করা হয়েছিল ৫২’র একুশে সালাম,বরকত,রফিক,জববর, সফিকদের আত্নদানের মধ্য দিয়ে। স্বাধীনতার পক্ষ বিপক্ষ অনেক মতভেদ কিন্তু ৫২’র একুশ বাঙ্গালী জাতির এক হওয়ার চেতনা। আসুন আমরা শুধু ভাষার মাসে নয় জীবনের প্রতিটি স্তরে আমাদের ভাষাসংস্কৃতিতে যাপিত হয়।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×