
একুশের কবিতা
******* বিদ্যুৎ
বায়ান্নতে গর্জে ছিল রাখতে মাতৃভাষা বাংলা
একাত্তরে ছিনিয়ে এনেছি স্বাধীন দেশ বাংলা।
বাংলা মাতাল, বাংলা পাগল, বাংলায় গর্জন
বাংলা যদি গর্জে উঠে থরথর কাঁপে ধরণীতল।
একাত্তরের নির্যাতনে ঠেকে ছিল পিঠ দেওয়ালে
অস্ত্রবিহীন বীর বাঙ্গালী গর্জে উঠেছি একসাথে।
যুদ্ধ করতে অস্ত্র লাগে, বুকে লাগে বড় হিম্মৎ
হিম্মৎ ছাড়া যুদ্ধ বিজয় হবে নাকো অকস্মাৎ।
হিম্মৎ হল বড় অস্ত্র তার প্রমাণ বাংলা যুবক
এমন নজির পাবে নাকো খুজলে সারা মুল্লুক।
ভাষার নামে স্বাধীন আমি ভাষা মোর পরিচয়
মাতৃভাষা লজ্জা পেলে তোর জীবন যে অপচয়।
উন্নায়নে জোয়ার বেশি মানুষ থাকে আস্তাবলে
অপসংস্কৃতি আগ্রাসনে বাংলা এখন গোবরকরে।
সালাম বরকত রফিক জব্বার সব মোর ভাই
তাঁদের আত্মা শান্তি পাইবে বাংলায় যদি গাই।
স্বাধীন দেশ স্বাধীন মানুষ স্বাধীন আমার হিয়া
যা খুশি আমি করতে পারি সবই খোদার দয়া।
বাংলা আমি গৌরব করি বাংলায় করি প্রার্থনা
বাংলা সংস্কৃতি বিহনে স্বাধীনতাই তোর মিথ্যা।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



