
প্রবাসী
--------------------------------------বিদ্যুৎ
প্রবাসীদের দুঃখ-কষ্ট
বুঝতে চাই না কেহ
সবাই শুধু নজর রাখে উপহার পাইলে তুষ্ট।
ভাই বোনদের আড়ি
চাই তো টাকা-কড়ি
জমি বেচে বিদেশ পাঠায়ছি ভুলে গেলি আজি।
মাথার ঘাম পায়ে ফেলে
খানা-পিনা নিদ্রা হীনে
সবাই ভাল থাকবে ভেবে টাকা পাঠায় দেশে।
পায়ের উপর তুলে পা
চা স্টলে পান করে চা
বুক ফুলিয়ে অর্ডার করবে বিলেত থাকে ভ্রাতা।
ছুটির দিনে ব্যস্ততা বেশি
বাড়িতে একটু কথা বলি
ভাইবোন চায় মোবাইল, মা বলবে বাবা খেয়েছিস?
আত্মীয় আর প্রতিবেশী
হইবে বড়ই অভিমানী
বিদেশ বুঝি গেলে হবে লক্ষ কোটি আয় বেশি।
বন্ধু বান্ধব আর সহপাঠী
ফোন করলে বেজায় খুশি
কথায় কথায় বলবে মাগি নিয়ে করি আড্ডাবাজি!
বাড়ি করব গাড়ি কিনব
আর করব সাধের বিয়ে
স্বপ্ন সুখের ঘর বাঁধতে বাড়িতে এনেছি রাঙ্গাটিয়ে।
রাতের যখন গভীর হবে
বউয়ের সাথে কথা কবে
মিষ্টি কথায় ভাঙ্গবেনা মান বৌ অভিমানী তবে।
বছর যায় বছর আসে
বারে বারে মিথ্যা আশে
অভিমানী রাঙ্গা বৌ কেঁদে বলে এবার তুমি আসবে?
একটু আশা একটু বাঁচি
একটু ভালবাসার ফাঁকি
উপার্জনের জন্য বিদেশ জীবনটাই যে পুরো মাটি।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



