somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্র ধর্ম ইসলাম এর চেয়ে ইসলাম ধর্মের রাষ্ট্র জরুরী।

২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি ইন্টারনেট।


১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সংবিধানে ২ (ক) অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে। এখানে কিন্তু কোন ধর্ম রাষ্ট্র পালনে বাধা প্রদান করে নাই বরং অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করবে। এবং বাংলাদেশ একমাত্র দেশ যেদেশে স্বীকৃত সকল ধর্মের মর্যাদা রক্ষায় প্রজাতন্ত্র ধর্মীয় ছুটি পালন করে। তাহলে ধর্ম নিয়ে এত টানাহেঁচড়া কেন? কারণ রাজনীতি মানে নোংরা রাজনীতি। দেশের মানুষের মধ্যে ভারসাম্যপূর্ণ তৈরি করতে হবে। এটা হতে পারে ধর্মীয়, সংস্কৃতিক ও সামাজিক আচার নিষ্ঠার মাধ্যমে। কিন্তু আমাদের কি তা আছে? ধর্মের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ মনোভাব প্রকাশ করি। আসলে এই দু-ই দেশ,জাতি,সমাজ, বিশ্ব এমনকি নিজ নিজ ধর্মের জন্য মারাত্মক ক্ষতিকর। সবার উচিৎ মধ্যপন্থা অবলম্বন করা। একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া। একজন বিশ্বাসী, হোক সে ইসলাম, হিন্দু, খ্রিষ্টান অথবা বৌদ্ধ প্রতিটি সম্প্রদায়ের উচিৎ একে অপরের প্রতি সম্মানীয় ও শ্রদ্ধাশীল। প্রতিটি বিশ্বাসী মানুষের উচিৎ সৎ ও মহৎ কাজ এবং সুন্দর চরিত্র অর্জনের মাধম্যে নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। কিন্তু তা কি কেউ করেছে? বলা হচ্ছে বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান তাই বাংলাদেশে রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। আমিও তাই মানি এবং দাবী করি। আমি খুশি যে আদালত বাস্তবতা উপলব্ধি করে ন্যায় সংগত একটি রায় দিয়েছেন। কিন্তু কথা হল ৯০ ভাগ মানুষ যদি মুসলমান হয় তাহলে সে দেশে কেন এতো পাপাচার হবে? কেন সুদ, ঘুষ, যৌতুক, জিনা, বৈষম্য থাকবে? এ কিসের মুসলমান? শুধু গরু খাওয়া মুসলমান আর মুরগী খাওয়া বাংলাদেশী আমরা। জানি সুদ, ঘুষ, যৌতুক, জিনা, বৈষম্য থাকবে কিন্তু তার বিচার হবেনা কেন? এত এত ধর্মের ভিড়ে আছে নাস্তিক ফ্যারকা। কোনটা যে নাস্তিক আর কোনটা যে ধর্ম বিদ্বেষী তাও আমরা বিচার করতে পারিনা। এখন এমন ধারণা বাঙ্গালীদের মধ্যে তৈরি হয়েছে যে যারা ব্লগ লিখে তাঁরা নাস্তিক অতএব ব্লগার হত্যা জায়েজ! নাস্তিক হল যে কোন ধর্ম বিশ্বাস করেনা এবং অন্য কেউ ধর্ম পালন করলে তাঁদের জন্য বাঁধা হয়ে দাঁড়ায় না। কিন্তু কিছু ফাসেক নিজেদের নাস্তিক বলে দাবী করে আর অন্য দিকে বিভিন্ন ধর্ম বিশ্বাসকে আঘাত করে। আসলে এরা হল ধর্ম বিদ্বেষী।
আমি ইসলাম ধর্মের রাষ্ট্র চাই যেখানে সকল ধর্ম বর্ণ গোত্র নিরাপদে থাকবে থাকবে আনন্দ চিত্ত পরিবেশে ,আমি তথাকথিত রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না যেখানে সবাই অনিরাপদ। আমার কথা পরিষ্কার রাষ্ট্র ধর্ম ইসলাম আর ইসলাম মানবেনা তা হবে না। আজ থেকে বাংলার মুসলমানদের ইসলামের সব আকিদা অনুসরণ করে চলতে হবে। না হলে এই রাষ্ট্র ধর্ম ইসলাম হওয়ার কোন মানেই থাকবে না।
রাষ্ট্র ধর্ম ইসলাম এর চেয়ে ইসলাম ধর্মের রাষ্ট্র জরুরী। জানি আমরা অনেকেই ইসলাম ধর্মের রাষ্ট্র চাইব না কারণ ইসলাম ধর্মের রাষ্ট্র হলে যে আমাদের হাত আগে কাটা পরবে, অনেকের গর্দান যাবে। আর ইসলাম ধর্মের রাষ্ট্র হলেই সুদী কারবার,জিনা বেবিচার, ঘুষ, যৌতুক, হাজার হাজার কোটি টাকা লুটপাট, হত্যা, ধর্ষণ-হত্যা’র ন্যায় বিচার হওয়া সম্ভব।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×