
অন্তত ব্রিটিশ জনগণ গণতন্ত্রের ধারক বাহক হিসেবে এক নাম্বারে থাকবে তাতে দ্বিমত করার মত তথ্য উপাত্ত আমার মনে হয়না কেউ দেখাতে পারবে। ওয়েস্টমিনিস্টার সংসদীয় ব্যবস্থা পিউর গণতন্ত্রের সূতিকাগার হিসেবে খ্যাত। ইউকে পার্লামেন্ট সাইটে পিটিশন করার জন্য সিগনেচার ব্যবস্থা আছে। দেশের জনগণের কোন উদ্বেগের বা অভিযোগের বিষয় থাকলে সেখানে স্বাক্ষর করে অভিযোগ দায়ের করতে পারে। এটা ম্যানুয়ালিও করা যায়। তবে সবচেয়ে জনপ্রিয় হল পার্লামেন্টের ওই সাইটে পিটিশন করে দেশের জনগণ তাদের সরকারকে উদ্যোগ নিতে বাধ্য করতে পারে। যদি ওই উদ্বেগের বিষয়ে কমপক্ষে দশ হাজার মানুষ স্বাক্ষর করে তবে সরকার তাতে সাড়া দিবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। আর যদি কমপক্ষে এক লক্ষ মানুষ স্বাক্ষর করে তবে সরকার সেই উদ্বেগের বিষয় নিয়ে পার্লামেন্টে সরাসরি ডিবেট করে এবং প্রয়োজনে আইন করে সমাধান করে। সাম্প্রতি সময়ে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম অভিবাসী ও মুসলিম দেশ নিয়ে যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে তার সমালোচনা ও প্রতিবাদে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। এমনই এক প্রতিক্রিয়া জানিয়ে মিঃ গ্রাহাম গেস্ট নামে এক ভদ্র লোক ইউকে পার্লামেন্ট সাইটে পিটিশন খুলেছেন। মাত্র একদিনের মধ্যে প্রায় দেড় মিলিয়ন লোক পিটিশন টি সমর্থন করে স্বাক্ষর করেছেন। একটি পিটিশন ওপেন থাকে ৬ মাস । যেভাবে স্বাক্ষর করছে মানুষ কত মিলিয়ন হবে তা এখনও অনুমান করা যাচ্ছে না। টাইম মেশিনের মত যেভাবে স্বাক্ষর কাউন্ট হচ্ছে তা কোথায় গিয়ে থামবে বলা অসম্ভব।
ট্রাম্পের বিরুদ্ধে ইউকে পিটিশন দেখুন
তবে অন্য আরেকটি পিটিশন বন্ধ করেছে সরকার যেখানে প্রায় ৬ লক্ষ স্বাক্ষর জমা পড়েছে। দেশটির সরকার এই পিটিশনে খুব বিব্রত এবং চাপে আছে। তবে যত সমস্যায় হোক ব্রিটেন কোন ভাবেই তাদের মিত্র যুক্তরাষ্ট্র তথা আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিরাগ ভাজন হতে চাইবে না। এমনিতেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে মহা বিপদে। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রিট্রেন ভ্রমণে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা পিটিশন বিষয়টি প্রত্যাখান করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। তবে ধারণা করছেন অনেকে যে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ত বিলেত ভ্রমন করতে পারবেন কিন্ত রাষ্ট্রীয় ভাবে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রন নাও জানাতে পারে।
তবে অপেক্ষা করতে পারি আমরা কি হতে যাচ্ছে সামনে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



