
ইন্টারনেটের সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেক লেখক পণ্ডিতদের দেখা যায়। বিশেষ করে ফেইসবুকে এর প্রভাব খুব বেশি। তবে ব্লগ মাধ্যমেও এদের সরব উপস্থিতি। একটা ভাল লেখার পিছনে যে কত শ্রম, সময় আর চিন্তার খোরাক থাকে তার চেয়ে কে বেশি জানে যিনি ওই সৃষ্টিশীল কাজের স্রষ্টা। কত রাত তাঁর নির্ঘুম কেটেছে কেউ কি তাঁর খবর রাখে? সৃষ্টি সুখের উল্লাস যেমন, আছে তেমনি চরম প্রসব বেদনা। আমাদের দেশ বা সমাজ এখনও পর্যন্ত সেই অবস্থায় পৌঁছায়নি যেখানে সৃষ্টিশীল কাজ সুস্থ প্রক্রিয়ায় সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ হয়। সামাজিক মাধ্যম তো একেবারে অরক্ষিত। বাংলা ব্লগ মাধ্যমে প্রায়ই দেখা যায় একজনের লেখা অন্যজন কপি করে নিজের নামে পোস্ট করেছে। বেশ কিছু দিন আগে দেখলাম একই লেখা দুই জনে প্রকাশ করেছে। আমি দুইটা লেখায় পড়েছিলাম। আমি বেশ আহত হলাম তাই যে লেখাটি পরে প্রকাশ করা হয়েছিল আমি সেটিকে রিপোর্ট করলাম। পরে বুঝলাম একব্যক্তি একাধিক নিক খুলে একই লেখা বার বার প্রকাশ করছে। এর পর থেকে আর রিপোর্ট করিনা। বিভিন্ন সাইটের প্রশাসনের সহায়তায় তারা করে থাকে। বিষয়টি আবার নজরে আসার কারন হল বিশেষ করে ফেইসবুকে কিছু মানুষ ভাল কিছু লেখা প্রকাশ করছে। মনোযোগ দিয়ে পড়ছি আর ভাবছি আহ কত সুন্দর বিষয়বস্ত আর লিখন শৈলী। পড়তে পড়তে একেবারে শেষে গিয়ে দেখি লেখা অমক বা তমক ভাইয়ের পোস্ট থেকে সংগৃহীত। বিষয়টা দেখে চরম রকমের বিরক্ত হলাম আর তাকে ফ্রেন্ড লিস্ট থেকে অব্যহতি দিলাম। ফেইসবুকে সবচেয়ে জনপ্রিয় সেগমেন্ট হল শেয়ার অপশন। অর্থাৎ কোন লেখা, ছবি বা গুরুত্বপূর্ণ বিষয়বস্ত শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তাতে করে মূল লেখকের পরিচিতি বা আসল সৃষ্টিশীল মানুষটিকে সবাই জানতে পারে। তাই আসুন কপি পেস্ট না করে মূল লেখকের বা স্বত্বাধিকারীর সাইটটি আমরা সরাসরি শেয়ার করি এবং সবাইকে মূল স্বত্বাধিকারীকে সম্পর্কে অবহিত করি। ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



