somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন জেদাজেদি নয়, আবগারি শুল্কের প্রত্যাহার চাই।

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্ব ব্যাংকের এক জরিপে প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে প্রায় ৭ কোটি ৪০ লাখ মানুষের অর্থ লেনদেনের কোন ব্যাংক হিসাব নেই। তাহলে ভাবুন তো তাঁরা কিভাবে টাকা লেনদেন বা জমা রাখেন? তাঁরা টাকা জমা রাখেন লেপ,কাঁথা,বালিশ, বাঁশের চোঙ অথবা বাক্সে। ভারসাম্যহীন বাজেট দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটে বাস্তবায়নে জন্য একেবারে অযোগ্য। শুধু বড় অংকের বাজেট দিলেই দেশ উন্নয়ন মুখী তা কেউ বলতে পারবে না। বাজেট বাস্তবায়নে সক্ষমতা থাকতে হবে। বড় অংকের ঘারতি বাজেট দিয়ে গর্ব করার কিছু নেই। যদি কেউ জানে যে, বাজেটের ঘারতি পুরনের জন্য কেউ ব্যাংকে এক লক্ষ টাকা রাখার সাথে সাথে ৮০০ টাকা সরকার নিয়ে নেবে তাহলে কে চাইবে সে ব্যাংকে টাকা জমা রাখবে। যদিও আগে থেকেই গোপনে ব্যাংক জমার উপর আবগারি শুল্ক কাটা হত। তবে এবের একটু বেশি বেশি চাই অর্থমন্ত্রী কারণ তার রেকর্ড পরিমাণ বাজেটে যে রেকর্ড পরিমাণ ঘারতি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা নিম্ন,নিম্নমধ্য আয়ের মানুষ তাঁরা কোন ভাবেই ব্যাংকে টাকা জমা রাখতে উৎসাহিত হবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে এক লক্ষ থেকে দশ লক্ষ আছে এমন হিসাবের সংখ্যা রয়েছে ৭৩লক্ষ ১৬হাজার ৮৬৯ টি। তার মধ্যে শুধু ১-২ লক্ষ টাকার আছে এমন হিসাবের সংখ্যা ৩৩লাখ ৬২হাজার ৯১৪টি। যাদের বেশি অর্থ আছে তাঁদের কথা বাদ দিলাম কিন্তু যারা ১-২ লক্ষ টাকার বা ১-১০লাখ টাকার হিসাবধারী তাঁরা কি আদৌ ব্যাংক হিসাবে টাকা জমা রাখবে? নাকি সেই ঘরে লেপ,কাঁথা,বালিশ, বাঁশের চোঙ, বিছানার নিচে অথবা বাক্সে রাখবে? এই ভাবে সরকারি ছত্রছায়ায় ব্যাংক লুট,জমা অর্থের উপর অতিরিক্ত আবগারি শুল্ক, ব্যাংকিং ব্যবস্থাকে ঝুকির মুখে ঠেলে দেওয়া মানুষকে পুরোপুরি ব্যাংকিং বিমুখ করবে। প্রবাসীরা বৈধ পথে দেশে টাকা পাঠাতে নিরুৎসাহিত হবে। এমনিতেই গত অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ কমে গেছে। ফলশ্রুতিতে দেশে তারল্য সংকট দেখা দিবে এবং ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাবে এক সময়।
বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক এর তথ্য মতে, ২০১৫-১৬ অর্থ বছরে বাংলাদেশে মাথাপিছু আয় ১,৪৬৬ ডলার। যদি এই ৭ কোটি ৪০ লাখ মানুষের অর্থ লেনদেন ব্যাংকিং ব্যবস্থায় হত তাহলে ৭ কোটি ৪০ লাখ গুণন ১,৪৬৬ ডলার সমান প্রায় ১০৯ বিলিয়ন ডলার মানুষের ঘরে লেপ,কাঁথা,বালিশ, বাঁশের চোঙ, বিছানার নিচে অথবা বাক্সে অলস পরে থাকত না। যদি সরকার ব্যাংকিং ব্যবস্থা সহজ এবং সুকঠিন নিরাপত্তা বিধান করত তাহলে সরকারের হাতে গড়ে বার্ষিক অতিরিক্ত প্রায় ১০৯ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ জমা থাকত।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×