somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি সংস্থা সরকারের বিরুদ্ধে প্রতিবেদন দিলে সরকার তা মিথ্যা বলে প্রচার করে আর সরকারের পক্ষে গেলে সব মিথ্যা যেন সত্য হয়ে যায়।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন গবেষণা সংস্থা আইআরআই গত ২০১৫ সালে তাদের এক জরিপের ফল প্রকাশ করেছিল আর তাই নিয়ে বাংলাদেশে সরকার দল ও বিরোধী পক্ষের রাজনৈতিক দল গুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। কারণ জরিপের বিষয়বস্তু বাংলাদেশের রাজনীতি। জরিপে দেখা গেছে সরকারের জনপ্রিয়তা বেড়েছে! পক্ষান্তরে বেশির ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পক্ষে। তাহলে ব্যপারটা কি হল? ভারী মুশকিল আসলে কাদের মাথা খারাপ আমাদের রাজনীতিবিদদের, আইআরআই নাকি আমরা জনগণের যারা জরিপে অংশগ্রহণ করেছিল। এবারও একটি আওয়ামী লবিস্টদের আশীর্বাদ পুষ্ট একটি সংস্থা ১৮ কোটি জনগণ থেকে মাত্র ১ হাজার জন লোকের সরাসরি সাক্ষাৎকার নিয়ে এরকম একটি জরিপ প্রকাশ করেছে। তাতে সরকারের দিকে পাল্লা ভারী। সরকার খুব আগ্রহের সাথে লুফে নিল আর প্রচার করতে থাকল। সরকার তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কেন? আমরা বাংলাদেশের জনগণ বিশেষ করে রাজনীতিবিদরা বিদেশী সংস্থা, মিডিয়া ও বিভিন্ন মাধ্যম গুলোকে বেশি প্রাধান্য দেয় কোন সত্যতা বা যথার্থতা ছাড়ায়। কারণ আমরা পরের গোলামী করতেই বেশি ভালবাসি। আর যদি সেই বিদেশী সংস্থা কাহারও পক্ষে বলে তাহলে তো কোন কথায় নেই।
৭ই মার্চ ২০১৫ সাল, আমি বাংলাদেশের জন্য উত্তাল মার্চ কেমন গুরুত্বপূর্ণ বিশ্ব মিডিয়াতে তাই দেখার জন্য বিশ্বের নামকরা কিছু সংবাদ মাধ্যমে নজর দেয়। নামকরা প্রতিষ্ঠান বিবিসি’র নিউজ ওয়েব সাইটে কিঞ্চিৎ চোখ বুলিয়ে আমি রীতিমত হতবাক। যে মহান মুক্তিযুদ্ধের অস্তিত্ব, গৌরব অন্তরে ধারণ করে তিলেতিলে বেড়ে উঠেছি সেই মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে অসত্য তথ্য বছরের পর বছর প্রচার করে যাচ্ছে এই বিশ্ব মিডিয়া বিবিসি। প্রথমে দেখে প্রচণ্ড দেশ প্রেমের কারণে ক্ষিপ্ত হলেও ভাবলাম হয়ত অনাকাঙ্ক্ষিত ভূল করেছে তারা, তাই বেশ নমনীয় ভাবে একটি ইমেইল করি বিবিসি কর্তৃপক্ষকে। কিন্তু স্টুয়ার্ড ওয়েব নামে একজন আমাকে যে উত্তর দিয়েছিলেন তাতে আমি ক্ষিপ্ত না হয়ে আর থাকতে পারলাম না, তাই এবার কড়া ভাষায় তার প্রতিবাদ করি এবং ইচ্ছাকৃত মিথ্যা তথ্য প্রকাশের কারণ জানতে চাই আর সাথে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু দলিল দেয়। তখন আমার মনে হয়েছিল তারা আসলে ইচ্ছাকৃত ভাবে ভূল তথ্য প্রকাশ করেছে। পরে তারা উচ্চতর উপদেষ্টা কমিটিতে গবেষণা ও পর্যালোচনা করে। শ্যেন মস নামে বিবিসি অভিযোগ বিভাগের উপদেষ্টা তাঁদের ভূলের জন্য দুঃখ প্রকাশ করে একটি সংশোধনী ফিরতি ইমেইল পাঠায় আমাকে ঠিক ২৭ই মার্চ তারিখ থেকে দীর্ঘ বিশ দিন পর। সেদিন যে কত উল্লাসিত হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারব না। তবে মনে হয়েছিল যেন নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন করলাম! যায় বলি না কেন, আমরা সবাই যে এই বিশ্ব মিডিয়া কে খুব গুরুত্ব দেয় কারণ তাঁদের প্রতিবেদন বা জরিপ যদি আমাদের সরকার এর পক্ষে যায়। তারা যা প্রচার বা প্রকাশ করে তা মানুষ সত্য বলেই ধরে নেয়। বিবিসি ভূল তথ্য প্রকাশ করেছিল যে ‘১৯৭১ সালে পাক-ভারত যুদ্ধের মাধ্যমে পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ নামে একটি দেশের জন্ম হয়’। তাহলে বলুন তো আমাদের মহান মুক্তিযুদ্ধ, লাখ লাখ শহীদ, গণহত্যা, দুই লাখ মা-বোনের সম্রম্ভ হরণ কোথায় গেল?
এখন বিবিসি'র ওয়েব সাইটে বাংলাদেশ এর জন্ম ইতিহাস শোভা পাচ্ছে যে ‘১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে এক স্বাধীন দেশের জন্ম হয়।‘ তাই শুধু বিদেশী সংস্থা, মিডিয়া বা কোন মাধ্যম কি প্রচার করল তা ভাল করে যাচায় করি তারপর তা মূল্যায়ন করি। এখন সময় নিজেদের সমস্যা নিজেদের সমাধান করার। তাই সবার উচিৎ নিজ নিজ অবস্থান থেকে পরিবার,সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সচেষ্ট হই। আমি রাজনীতি করিনা বলে অসৎ লোকদের জন্য রাজনীতির মাঠ ফাঁকা রাখা যাবে না। আমরা রাজনীতি করিনা বলেই আমাদের নিয়ে অন্যরা নোংরা রাজনীতি করে। সব দলই বলে আঠার কোটি জনগণ আমাদের সাথে আছে।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×