somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি'র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক -০৩

৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ স্বাধীন হল। সুবিধাবাদী, পালাতক, আত্নগোপনে থাকা সবাই উড়ে এসে জুড়ে বসলেন ক্ষমতায়। দেশ স্বাধীন হল ঠিকই কিন্তু জনগণের ভাগ্যে নেমে আসলো ঘোর অন্ধকার। সেই সময়ে ক্ষমতা লোভী সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত হল রক্ষী বাহিনী,দলীয় ক্যাডারদের নিয়ে গঠিত হল আরও হরেক রকমের লাল নীল বাহিনী। একদিকে দেশে খাদ্য সঙ্কট অন্যদিকে নিজের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শেখ মুজিব নিষিদ্ধ করল সকল রাজনৈতিক দল, এমনকি নিজের দল আওয়ামীলীগ সহ সব রাজনৈতিক দল ও সংগঠন। জন্ম দিল একদলীয় বাকশাল, বন্ধ করল ভিন্নমতালম্বী সকল সংবাদ মাধ্যম। রুদ্ধ করা হল বাক স্বাধীনতা। যখন দেশের জাতীয় সরকার জরুরী ছিল, ঠিক সেই সময় শেখ মুজিব গঠন করেছিলেন ভয়ংকর বাকশাল। সন্ত্রাস, ধর্ষণ, লুটতরাজ, ব্যাংক লুট, এমন কোন হেন কাজ নেই যা বাকশাল সরকার করেনি। দেশ এক মহা সঙ্কটে পতিত হল শুরু হল দেশব্যাপী বিশৃঙ্খলা। মূলত ক্ষমতা আর লুটপাটের ভাগবাটোয়ারা কেন্দ্র করে তৎকালীন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমদের নেতৃতে কিছু সেনাবাহিনীর অফিসারের বল প্রয়োগে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিব নিহত হন। ঘটনা পরিক্রমায় বিশৃঙ্খল জাতিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে আবারও মেজর জিয়াউর রহমান হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। ৭ই নভেম্বর ১৯৭৫ সাল এক ঐতিহাসিক দিনে সিপাহী জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে মেজর জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন। ৭ই নভেম্বর সকালে মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ রেডিওতে জাতিকে দিক নির্দেশনামূলক ভাষণ দেন। মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সফল সিপাহী জনতার বিপ্লব ও রেডিওতে জাতীয় ঐক্যের প্রতীক জিয়ার কণ্ঠস্বর শুনে হাজার হাজার মানুষ উদ্বুদ্ধ হয়ে নেমে এসেছিল রাজপথে যেমনটি ১৯৭১ সালে তাঁর স্বাধীনতার ঘোষণা শুনে মানুষ উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার নিয়ে জিয়া আবার জাতির নেতৃত্বে ফিরে আসেন। আধুনিক বাংলাদেশ গড়তে বাংলাদেশের ম্যাগন্যাকারটা বা মুক্তির সনদ ঘোষণা করেন। যা সবার কাছে ১৯ দফা নামে পরিচিত। এই ১৯ দফা কর্মসূচির জন্য ১৯৭৭ সালে ৩০শে দেশে গণভোট অনুষ্ঠিত হয়। এক কোটি ৯২ লক্ষ ৯ হাজার ৬০ ভোটের মধ্যে এক কোটি ৮৯ লক্ষ ৯২ হাজার ৯৩ হ্যাঁ সূচক ভোট দিয়ে মানুষ ১৯ দফা কর্মসূচির প্রতি নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করে।
শুধু বাংলাদেশে মানুষের কাছে নয় আন্তর্জাতিক ভাবেও জিয়ার নেতৃত্ব ছিল প্রশংসনীয় বিশেষ করে মুসলিম বিশ্বের কাছে জিয়া ছিলেন এক অবিসংবাদিত নেতা। দেশ স্বাধীন হওয়ার পর দেশের যখন একটি সর্বদলীয় সরকার দরকার ছিল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, ঠিক সেই সময় শেখ মুজিব বিরোধী মত বা রাজনৈতিক দল সমূহ সম্পূর্ণ নিষিদ্ধ করেন। জাতির মধ্যে ভয়ঙ্কর এক বিভাজন সৃষ্টি করেন শেখ মুজিব। শুধু তাই নয় নিজের দলের প্রগতিশীল নেতাদের কোণঠাসা করে রাখেন, আর প্রতিক্রিয়াশীল নেতাদের বুকে টেনে নেন। অবশ্য এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতেই শেখ মুজিব নির্মম ভাবে নিহত হন। অন্যদিকে জেনারেল জিয়াউর রহমান ছিলেন নির্লোভ ও সজ্জন ব্যাক্তি। ক্ষমতার প্রতি তাঁর কোন লোভ লালসা ছিলনা। তিনি যদি খমতালিপ্সু হতেন তাহলে তিনি অনেক আগেই রাষ্ট্র ক্ষমতা নিতে পারতেন। কিন্তু তিনি তা করেন নাই। সময়ের প্রয়োজনেই সিপাহী জনতা মেজর জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করেন। জিয়াউর রহমান ছিলেন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন এবং সৎ ও দক্ষ নেতৃত্বের অধিকারী। তাঁর ব্যাক্তিত্ব, সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতা দেখে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন ‘তাঁর মত স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত নেতা আর দেখেননি’। এ থেকে পরিস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেমন সৎ ও বলিষ্ঠ নেতা ছিলেন তাঁর সংক্ষিপ্ত জীবদ্দশায়।

চলবে-----------
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×