সবাইকে ঈদ মোবারক- সবার ঈদ যেন হয় অনাবিল সুখ, শান্তি ও নিরাপদ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এবারের ঈদ উৎসব অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে উজ্জাপন হতে যাচ্ছে। দেশের ভয়াবহ বন্যা এবং প্রতিবেশী দেশ মিয়ানমারে মুসলিম হত্যার মারাত্মক চিত্র মানুষের মনে এক বিষাদের তীর হয়ে বিধেছে। এত এত বিপদের মধ্যেও সময় কিন্তু আবহমান চলছেই। তাই আমাদেরও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। দেশে বিদেশে সকল মুসলিম ভাই বোনদের জন্য রইল পবিত্র ঈদুল আযহা এর শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদ ভাল কাটুক, নিরাপদে কাটুক এই শুভ কামনা রইল সবার জন্য।
বিশেষ করে দেশে অবস্থানরত সকল ভাই বোনদের মনে করে দিতে চাই যে, বাড়িতে গিয়ে স্বজনদের সাথে ঈদ উজ্জাপন খুব আনন্দের বিষয় কিন্তু এই ক্ষণিক আনন্দের চেয়ে জীবন অনেক অনেক বেশি আনন্দময়। তাই কেহ ঝুকি নিয়ে যানবাহনে উঠবেন না। আবার যারা চালক তাঁরাও যেন বেপরোয়া না হয়ে সতর্ক হয়ে গাড়ি চালায়। আবেগের বশবর্তী হয়ে আমরা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে থাকি। আমাদের উচিৎ জীবননাশে ঝুকি আছে এমন কাজে আমাদের আবেগ নিয়ন্ত্রন করা। প্রতি বছর আমরা প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের ধর্মীয় উৎসব পালন করে থাকি। দুঃখের বিষয় আমাদের অনেক ভাই বোন জীবনের ঝুকি নিয়ে বাস,লঞ্চ ও ট্রেনের ওঠে গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনায় পতিত হয়ে ঈদের আনন্দ যে বিষাদে পরিনত হয়। তাই আসুন আমরা যাতায়াতে সচেতন হয়।
সকলের নিরাপদ ঈদ হোক এই কামনায় আবারও ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়...
...বাকিটুকু পড়ুন
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুন