
লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার। ধর্ষণ, গুম খুন, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয়, সন্ত্রাসের অভয়রন্য দেশে পরিণত করেছে এই অনৈতিক সরকার। যুক্তির খাতিরে হয়ত বলবেন পূর্বের ধারাবাহিকতা সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তার তো একটা সীমা থাকা চাই। কিন্তু সাথে শেখ হাসিনা এই যে দম্ভক্তি দেখানো শুরু করেছে এটা কিন্তু আগে ছিলনা। স্বৈরাচার শাসকরা দম্ভোক্তি করে তবে সেই মাত্রাও হাসিনা ছাড়িয়ে গেছে। এক রাজনৈতিক ব্যাক্তি বা দল অন্য ব্যাক্তি বা দলকে উদ্দেশ্য করে কোন দম্ভোক্তি করলে হয়ত গ্রহণযোগ্য না হলেও অন্তত সহনীয় হয়ে থাকত। কিন্তু হাসিনা বারবার জনগণকে জুজুর ভয় দেখাতে চাই। সে জনগণকে তার প্রতিপক্ষ বানিয়েছে। কিন্তু এর পরিনাম যে ভয়াবহ ক্ষমতায় থেকে সে টের পাচ্ছেনা। কথায় কথায় জনগণকে মিথ্যা আশ্বাস দিচ্ছে আবার অন্যকিকে দাম্ভিকতা দেখাছে।
বিদ্যুৎ খাতে প্রচুর দুর্নীতি আর অনিয়মের কথা বলায় জনগণকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি। বলছে দেশের জনগণকে নাকি মোবাইল কিনে দিয়েছে এই সরকার। ফেসবুক, ইউটিউব এসব নাকি তারা বানিয়েছে! সাথে আবার কোটা আন্দোলন নিয়ে হুমকি দিয়েছে। যেদিন কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্র জনতা মাঠে নামল হাসিনা ঘোষণা দিলেন কোন কোটাই তিনি রাখবেন না। সেই দিনই লিখেছিলাম এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। চাইল কোটা সংস্কার উনি বললেন কোটাই রাখবেন না। ঐ ১০ টাকা সের চালের মত মিথ্যা আশ্বাস। এখন কোটা বিলুপ্তির পরিবর্তে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের বিলুপ্তির কাজ করছে হাসিনা।
আবার বলছে ছাত্ররা ১৫ টাকায় খাবার খাওয়া আর ৩৮ টাকায় ভাড়া দিয়ে হলে থাকে সেই জন্যও হুমকি দিচ্ছেন। যেন তার নিজের সম্পদ। দম্ভোক্তিগুলো শুনে পরিস্কার যে শেখ হাসিনা মনে করেন এই দেশ তার নিজের সম্পত্তি। তার ইচ্ছা হলে জনগণকে দিবে না হলে দিবেনা। এখন হাসিনার আশ্বাস এমন বিষয়ে পরিণত হয়েছে যে, সে যা বলবে তার উল্টা কাজ করবে। ছি ধিৎকার মিথ্যাচার-----
দুঃশাসনের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রামী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন ' পশ্চিমের শুকুর সাদা আর পূর্বের শুকুর কালো কিন্তু দুটোই খাওয়া হারাম, তেমনি পশ্চিমের জুলুমবাজ শাসক আর পূর্বের জুলুমবাজ শাসক একই রকম জালিম।'
তেমনি ভাবে মহামানব কবি নজরুল ইসলামও বলেছেন যথার্থ .-------
তোমরা শুয়ে র'বে তেতালা্র পরে, আমরা রহিব নীচে
অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে!
জয় হোক মেহনতি মানুষের।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



