somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে কি ষড়যন্ত্রের শিকার হয়েই ফাইনালে হারতে হলো বাংলাদেশকে!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর পর দুটি ফাইনালে হারের পর বাংলাদেশ শ্রীলংকা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল জেতার স্বপ্ন দেখা বাংলাদেশকে হারতে হয়েছে লজ্জাজনক ভাবে। এমন হার কোনো রকমেই মেনে নিতে পারছেনা বাংলাদেশের ক্রিকেট প্রিয় মানুষেরা। এভাবে পর পর দুটি ম্যাচে লজ্জা জনক হারের সেই সময় অনেক আগেই পেরিয়ে এসেছে বাংলাদেশ। বর্তমানে সময়ে বিশ্বের যে কোনো ক্রিকেট খেলা দেশকে আমন্ত্রণ করে বা আমন্ত্রিত হয়ে তাদের হারানোর ক্ষমতা আছে বাংলাদেশের।

বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল শ্রীলংকার সাথে ফাইনালে মাত্র ২২২ রানের টার্গেট খুব সহজেই পেরিয়ে জয় তুলে নেবে বাংলাদেশ ক্রিকেট দল। কিনতু দৃশ্য পাল্টে গেলো যখন তামিম মিঠুনরা ধারাবাহিকভাবে আউট হতে থাকলেন। দেখতে দেখতে মাত্র ৯০ রানের মধ্যেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের খুঁটি হয়ে দাঁড়ানো মাহমুদুল্লাহ রিয়াদ নিজের সেরাটা দিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করলেও আর শেষ রক্ষা হয়নি।
২২২ তো দূরের কথা ১৪২ রানেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। আর ৭৯ রানের লজ্জাজনক হার স্তব্ধ করে দেয় বাংলাদেশি ক্রিকেট প্রিয় মানুষগুলোকে। তাইতো ম্যাচ শেষ হওয়ার পর থেকেই অপ্রত্যাশিত এই হারের করণে বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়।

তবে সম্প্রতি বেসরকারী টিভি চ্যানেল একাত্তরের এক রিপোর্টে বেরিয়ে আসা চাঞ্চল্যকর কিছু তথ্য ইশারা দিচ্ছে এমনই কিছু এক ঘটনার। আর এটি যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্রের শিকার হয়েই হারতে হয়েছে বাংলাদেশকে!

ফাইনালে ব্যাটিং বান্ধব উইকেট চেয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল আর এ ব্যাপারে শ্রীলঙ্কান বংশোদ্ভূত পিচ কিউরেটর গামিনী ডি সিলভা আশ্বস্তও করেছিলেন বিসিবিকে। কিনতু ফাইনালের আগের দিন উইকেটে পানি দিতে নিষেধ করা হলেও বোর্ডের কথা শোনেননি তিনি। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ফাইনালের আগে হাথুরুসিংহের সাথে একাডেমী ভবনে প্রায় দেড় ঘণ্টা গোপন বৈঠক করেছিলেন তিনি এবং শ্রীলঙ্কার কাছে উইকেটের ব্যাপারে স্পর্শকাতর তথ্য ফাঁস করেছেন। বেসরকারী টিভি চ্যানেল একাত্তরের বিশেষ এক রিপোর্টে এমনটিই উঠে এসেছে।

এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, “সবাই জানে, সবাই উদ্বিগ্ন ছিল ব্যাপারটা নিয়ে। বোর্ডও জানতো। মাহবুব ভাই ব্যাপারটা নিয়ে বেশ সোচ্চার ছিলেন এবং চেষ্টা করেছেন ওনার সামর্থ্য অনুযায়ী। খেলার পর এটা নিয়ে অনেক কথাও হয়েছে। কিনতু তারপর আমি এটাও বলতে চাই ২২০ রান যেটা কালকে (শনিবার) আমরা চেজ করছিলাম সেটা করার মত সামর্থ্য বাংলাদেশের এই দলটির আছে।”

শনিবার ম্যাচ শেষেই বাংলাদেশের দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, “সবসময় চেয়েছি যে, ভালো উইকেটে খেলতে যেটা হয়তোবা আমরা শ্রীলঙ্কার সাথে ৩০০ করেছিলাম। অন্তত ২৭০-২৮০ কিংবা ৩০০ রানের উইকেটেই খেলতে চেয়েছিলাম।”

একই কথাই শোনা যায় বোর্ড সভাপতির কণ্ঠেও, “এই পিচেই আমরা ৩২০ রান করেছি। এটা একই পিচ। এরপর কিনতু কোনো খেলা হয় নি। এই পিচে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের রান অনেক বেশি হবে।”
দেখা যাক শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে এইখান (ষড়যন্ত্রবা অন্য কিছু যাই হউক না কেন) থেকে। ম্যাচের রেজাল্ট তো আর পরিবর্তন হওয়া সম্ভব নয়

সূত্র: বিডি স্পোর্টস নিউজ
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×