somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেকর্ড ব্রেকিং জয়ে মুশফিক মুশফিক রব

১১ ই মার্চ, ২০১৮ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশী ক্রিকেট সাপোর্টারদের হতাশার প্রায় দোরগোড়ায় পৌঁছে দেয়া বাংলাদেশ ক্রিকেট দল এমন এক জয় উপহার দিলো যা বিশাল এক ক্ষত সৃষ্টি করে তাতে ভালোবাসার স্পর্শ দিয়ে আদর করে দিয়ে মন জয় করে নেয়ার মতো।

শেষবার বাংলাদেশ কোনো টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল প্রায় বছর খানেক আগে তাও আবার এই শ্রীলংকার মাঠেই। সম্প্রতি গত তিন সিরিজে বাংলাদেশের পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে, যে মানুষগুলো হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ বলে বাংলাদেশ ক্রিকেটদলের প্রতি সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলে সে ক্রিকেট প্রিয় মানুষগুলোও হতাশার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছিলো। তবে আজকের জয় যেন বাংলাদেশের ক্রিকেট প্রিয় মানুষগুলোর শরীরে চরম গরমে বসন্তের মৃদু হাওয়া বইয়ে দিচ্ছে।

তাসকিনের প্রথম ওভারে ১৩ রান দেয়ার পর আজ কি হতে যাচ্ছে সে বিষয়ে সবাই একটি ধারণাতে পৌঁছে গেছিলো। আর শ্রীলংকা যখন ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করলো তখন সবাই নিশ্চিত ম্যাচের ভবিষ্যৎ সম্মন্ধে। কারণ যে বাংলাদেশ সর্বোচ্চ ১৬৫ রানের বেশি রান তাড়া করে জিততে পারেনি এর আগে সে বাংলাদেশ কিভাবে ২১৪ রান তাড়া করার চিন্তা করে। তাও আবার এক নবিশ অধিনায়কের আন্ডারে এবং যে বাংলাদেশ দলের কোনো কোচ নেই।

তবে তামিম ইকবাল ও লিটন দাসের স্বতসফুর্ত ভাবে খেলে যাওয়া দেখে মনে হচ্ছিলো তাদের কাছে কোনো চাপই যেন চাপ নয়। ২৫ বলে ৫০ পেরোনো বাংলাদেশ ১০০ রানের দেখা পেয়েছে ৫৬ বলে অর্থাৎ ৯.২ ওভারে যেয়ে।

বাংলাদেশের খেলায় প্রকৃত শক্তি হয়ে দেখা দিয়েছিলেন লিটন দাস। তার ২৯ বলে ৪৭ রানের ইনিংসে ছিল চোখ ধাঁধানো ৫ টি ছক্কা আর ২ টি চার। তবে ১৪ ওভারে ১৫০ করে ফেলা বাংলাদেশ দলে আজ সৌম্যের ২২ বলে ২৪ রানের ইনিংসটি ছিল বড্ড বেমানান। কারণ সৌম্যকে সবাই টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে চেনে। তামিমের ২৯ বলে ৪৭ রানের দৃষ্টিনন্দন ইনিংসটি ছিল ৬ টি চার আর ১ টি ছয়ে সাজানো।

তবে, যে কথাটি না বললেই নয় তা হলো এ কি দেখালেন মুশফিক। অসাধারণ বিদ্ধংসী ৪ টি ছয় (যেখানে একটি ছয় ৯৬ মিটার দূরত্ব অতিক্রম করেছে) আর দৃষ্টিনন্দন ৫ টি চারে ৩৫ বলে ৭২ করার পথে মুশফিকের স্ট্রাইক রেট ছিল ২০৫.৭১। যা সত্যিই অসাধারণ।

শেষ ছয় ওভারে বাংলাদেশের দরকার ছিল ৬৫ রান কিন্তু ১৪ ওভারে ১৫০ তুলে ফেলার পর দর্শকদের বিশ্বাস হচ্ছিলোনা বাংলাদেশ পারবে। কারণ এই টি টোয়েন্টিতেই যে তিন বলে ১ রান তুলতে না পারার এক বিরল রেকর্ড আছে এই বাংলাদেশেরই। তবে ভাইরা ভাই আবারো দেখিয়ে দিলেন তারা দলের জন্য কি করতে পারেন। যদিও মাহমুদুল্লাহ তার ইনিংসটিকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি তবুও ১ চার আর ১ ছয়ে ১১ বলে ২০ দলের জন্য ভালো একটি স্কোর। কিন্তু মাহমুদউল্লাহ ফিরে যাওয়াতেই মনের জোর অনেকটাই কমতে থাকে বাংলাদেশ দলের সাপোর্টারদের। তার মধ্যে আছে সাব্বিরের অদ্ভুত রান আউট।

কিন্তু কেন যেন মুশফিক এখন পর্যন্ত মাঠে আছে বলে নানান নেগেটিভ চিন্তাভাবনার পাশাপাশি পজিটিভ চিন্তাগুলিও আসতে থাকে মনের মধ্যে। বাংলাদেশের বেশিরভাগ জয়ে যে মানুষটির অবদান অনস্বীকার্য সে মুশফিক তো ক্রিজে আছেন। জয় আমাদের হবেই।

অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ যতটাই দৃষ্টি কেড়েছে বাজে বোলিংয়েও ততটাই কষ্ট দিয়েছে। চার ওভারে ৪৮ রান দেয়া মুস্তাফিজুর নিয়েছেন ৩ উইকেট আর ক্যাপ্টেন মাহমুদুল্লাহ দুই ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

তবে একটি কথা না বললেই নয়, বাংলাদেশী ক্রিকেটাররা বাংলাদেশের মানুষগুলোকে জয় তখনই উপহার দেন যখন চিন্তায় চিন্তায় তাদের হার্ট এটাক করার উপক্রম হয়।

সূত্র: বিডি স্পোর্টস নিউজ
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৮ রাত ১:২৯
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×