somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৭০০ বছর আগে হারিয়ে যাওয়া রোমান শহর বাইয়ার পুনর্জন্ম

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্প্রতি পুরাতত্ত্ববিদগণ ইতালির পশ্চিম উপকূলে অবস্থিত হারিয়ে যাওয়া প্রাচীন রোমান শহর বাইয়া আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা এই শহরটিকে আধুনিক লাস ভেগাসের সাথে তুলনা করছেন, যেখানে সমৃদ্ধ নাগরিকেরা তাদের সময় কাটাতেন।
১৭০০ বছর ধরে শহরটি ইতিহাস থেকে একেবারে হারিয়ে গেছে বলে মনে করা হতো। বিজ্ঞানীরা আধুনিক ইতালির পশ্চিম উপকূলে শহরটি আবিষ্কার করেছেন। বাইয়া শহরটি ভিসুভিয়াস আগ্নেয়গিরির কারণে ধ্বংস হয়ে যাওয়া আরেক বিখ্যাত নগরী পম্পেই থেকে ৮০ কিলোমিটার এবং আধুনিক রোম থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।


প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন যে, প্রথম শতাব্দীতে বাইয়া অনেকাংশেই লাস ভেগাসের অনুরূপ ছিল। শহরটি অনেকগুলি ব্যয়বহুল এবং বিলাসবহুল প্রাসাদ দ্বারা সুসজ্জিত ছিল। বিজ্ঞানীরা ধারণা করছেন প্রাচীন এই নগরীর পানির নিচে হারিয়ে যাওয়ার প্রধান কারণ ছিল আগ্নেয়গিরির অগ্নুৎপাত।


ডুবুরিদের মাঝে একজন স্থানীয় ছিলেন যিনি এন্টোনিও বুসিয়েলো নাম পরিচিত। তিনি মনে করেন এতো বছর পানির নিচে ডুবে থাকার পরও স্ট্যাচু এবং মোজাইকগুলো এখনো সেই আগের মতোই আছে।
তিনি বলেন, “পানির নিচে ডুবে থাকা সুন্দর মোজাইক, ভিলা এবং মন্দির এগুলো এই এলাকার শৌর্য বীর্যের প্রতিচ্ছবি প্রকাশ করে।” সেই সময় বায়াকে ওই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমান শহরগুলির একটি বিবেচনা করা হতো।


ধ্বংসপ্রাপ্ত স্মৃতিস্তম্ভগুলোর মাঝে ইথাকা ওডিসিস এর রাজা উলিসেসের মূর্তিও পাওয়া যায়।


বিখ্যাত রোমান দার্শনিক, রাজা বাদশা থেকে শুরু করে অনেক বিখ্যাত ব্যাক্তিরা প্রায়ই বায়া পরিদর্শনে আসতেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলিয়াস সিজার, নিরো, মহান পম্পেয়াস, মারিয়াস এবং আদ্রিয়ান যিনি এই শহরেই মৃত্যুবরণ করেছিলেন।


প্রাচীন বসতিগুলোর সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানগুলো হল পিসেনি এবং প্রোথিরো, যেগুলো উজ্জ্বল মোজাইক দিয়ে সাজানো।


ডুবুরিরা পানির নিচে অবাক করা এক শিলালিপি আবিষ্কার করেন। এই শিলালিপিতে খোদাই করে লিখা আছে: “এল পিসনি” যা পিসনি পরিবারের চিহ্ন হিসেবে পরিচিত। এই শহরে অভিজাত পিসনি পরিবারের দুটি বিশাল স্নানাগার সহ অনেক সয়সম্পত্তি ছিল।


খোদায় করা শিলালিপি থেকে জানা যায় সাম্রাজ্য লাভের উচ্চভিলাষে পিসনি সে সময় নিজ ভিলাতে সম্রাট নিরোকে খুন করার পরিকল্পনা করে কিন্তু নিরো তা জানতে পারেন এবং পিসনিকে নিজেকেই নিজের হত্যা সংঘটিত করার নির্দেশ প্রদান করেন।


বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে সম্রাট ক্লডিয়াসের জন্য নির্মিত একটি প্রাসাদ যা তারা নির্দিষ্ট করে বলতে পারেননি।

ম্যাক্সিমাম আপলোড লিমিট শেষ হওয়ার কারণে সম্পূর্ণ আর্টিকেলটি ব্লগে দেয়া সম্ভব হচ্ছে না। সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ক্লিক করুন Rare বাংলা
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

×