somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাবা" দিবস আজ ।।

১৫ ই জুন, ২০১৪ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এমন ভাবে পড়তে হবে
যেনো যে বিশ্ববিদ্যালয়ে
পড়বে সেখান থেকে
বেরোনোর আগেই ঐখানে তোমাকে রেখে দেয় ।"-

বাবার এ কথা জীবন
পথের প্রেরণা ।
আমার আজকের
অবস্থানের পিছনে
সবচেয়ে বড় অবদান
আমার বাবার ।
ছোটবেলায় মা'কে
হারিয়েছি ।
বাবাকেই মা হিসেবে
চিনেছি ।
কোনোদিন আমার
বাবা আমার গায়ে হাত
দেইনি,
এমনকি ঝাড়িও না ।
বাবা আমার আদর্শ,
সবচেয়ে বড় প্রেরণা ।

টাকা চাওয়ার সময়
বাবার সাথে
কথোপকথোনঃ-

আমিঃ
আব্বা ১০ টা টাকা
দেন তো ?
বাবাঃ
১০ টাকা দিয়ে কি
করবা ?
আমিঃ
খেলতে যাবো ।
বাবাঃ
১০ টাকায় হবেনে ?
আমিঃ
জ্বী,হবে ।
বাবাঃ
এই নাও;
টাকা-পয়সা হিসেব
করে ভাঙবা ।
মনে রাখবা-
"অপচয়কারী
শয়তানের ভাই"......।
আমিঃ
জ্বী,আচ্ছা ।।

আমার বাবা এই
পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ।
অবশ্য সবার কাছেই
সবার বাবা শ্রেষ্ঠ ।
পৃথিবীর কোনো বাবাই
খারাপ না ।
সব বাবাই শ্রদ্ধা
পাওয়ার যোগ্য ।
তবে মিডিয়ায় মাঝে
মাঝে এমন কিছু
খবর আসে যা মনটা
খারাপ করে দিয়ে যায় ।
যেমন কিছুদিন আগে
একটি অনলাইন পত্রিকায়
প্রকাশিত একটি খবরের
শিরোনাম হল
"বাবার কাছে
যৌননির্যাতনের শিকার মেয়ে"
ব্যাপারটা আমাকে
প্রচন্ডভাবে ধাক্কা দিয়েছে ।
বাব নামক এসব ব্যক্তি
কতটা নীচু হলে এমন
জঘন্য কাজ করতে পারে !
এরকম টুকরো টুকরো
ঘটনা প্রায়ই মনটা
খারাপ করে দেয় একইসাথে
বাবা শব্দটার প্রতি ঘৃণা
জন্মায় ।
এদের বাবা বলাটাও ভুল ।
এরা তো পশু ।
পশুকে নিশ্চয়ই বাবা
বলা যাবেনা ।

যাহোক,
একজনের জন্য তো
আর সব বাবাকে খারাপ
বলা যায় না ।
এমনও চোখে পড়ে যে,
মাথার ঘাম পায়ে
ফেলে না খেয়ে একজন
বাবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া
সন্তানের পড়ার খরচের
ব্যবস্থা করছে ।
তখন এইসব বাবাদের
পায়ে ধরে সালাম দিতে
বড্ড ইচ্ছে করে ।

বাবা দিবসে পৃথিবীর
সব বাবাদের প্রতি
বিনম্র শ্রদ্ধা রইল ।
একটা কথা মনে
রাখবেন-
আল্লাহপাকের পরে
বাবাকে মেনে চলুন ।
জীবন পথকে
সম্ভাবনাময় করে
গড়ে তুলতে বাবার
অবদান সবচেয়ে বেশি ।
হে আল্লাহ,
পৃথিবীর সব বাবাকে
তুমি হাসি-খুশি,
সুখে-শান্তিতে রাখো,
আমিন ।।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×