
ভালবাসতে চাইনি, কাঁদতে চেয়েছি
যুদ্ধ চাইনি, বিপ্লব চেয়েছি
বিসর্জন চাইনি, পূর্ণতা চেয়েছি।
সূর্য আলোকিত হওয়ার আগেই
রক্তপাত দেখে মুখ ফিরিয়ে নিয়ে
যেসব 'নিবোর্ধ হৃদয়েরা'
নষ্টনীড়ে স্বপ্ন ফেরি করে,
দগ্ধতার কোন অভিমাত্রায়?
সঙ্গমে জন্মবৃত্তান্তের স্বাক্ষর রেখে
প্রিয়তমার উদরে কবি হতে চেয়েছিলাম?
মনে করেছিলাম নাভিমূল সংসর্গে ব্রাত্য হবো না!
মনে করেছিলাম অস্ফুট শৃংগারে অন্তর জ্বলে না!
মনে করেছিলাম ঘৃতকাষ্ঠের অঙ্গারে সমাধি হবো!
মনে করেছিলাম.............
অশ্রু
যুদ্ধ
বিসর্জন রেখে,
ভালবাসা, বিপ্লব ও পূর্ণতা চেয়ে কবি হবো,
কবিতা না চেয়ে, কবি হতে চয়েছিলাম
ভুল করেছিলাম, ভুলের রঙ ছিল ভ্রান্তিবিলাস।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




