একটা কবিতা লিখব
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা কবিতা লিখব,
যে কবিতায় থাকবেনা শহুরে ব্যস্ততা,
ভ্রমরেরগান, আঁধার রাতের নিস্তব্ধতা
থাকবে কেবল পথের ধারে
মলিন মুখে দাঁড়িয়ে থাকা, সেই শিশুটির কথা
যার ক্লান্ত দৃষ্টিতে ভাস্বরিত
জন্মান্তরের ক্ষুধা, তৃষ্ণা আর অসহায়ত্ব
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখারা সাধ
অধরাই রয়ে যায় ।
একটা কবিতা লিখব,
যে কবিতায় থাকবেনা রূপালি চাঁদের মায়া,
জোনাই পোকার মিটিমিটি আলো, সবুজের ছায়া।
থাকবে কেবল ওল্ডহোমের
চার দেয়ালের মাঝে আটকে থাকা, প্রৌড়ের কথা
অনন্ত একাকিত্বে যার শ্রান্ত আঁখি
নিরবধি সিক্ত হয়, ঘরে ফেরার কামনায়।
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার সাধ
অধরাই রয়ে যায় ।একটা কবিতা লিখব
যে কবিতায় থাকবেনা বাশরির বাঁশি,
বকুলের গন্ধ, চির যৌবনা রূপসিনীর হাসি।
থাকবে কেবল বিধবা রমনি আর মজুরের কথা।
থাকবে নৌকার খোলে বসা
ঘরহারা সেই রোহিঙ্গা কিশোরীর
উদাস,অসহায়, আশাহীন চাহনি।
কিন্তু শব্দের ছলনায়
আমার সে কবিতা লেখার সাধ
অধরাই রয়ে যায়।ঢাকা,
২২শে জানুয়ারি, ২০১৭ খ্রিঃ
ছবি সূত্র:- ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন