somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যার ইন... ব্লগ অথরিটি আপনারা কি শুনতে পাচ্ছেন???????

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগ কি???
এই প্রশ্নের উত্তরে প্রায় সময়ই আমরা আমাদের জানা কথাটাই বলি,“ ব্লগ হল একটি অনলাইন জার্নাল বা ডায়েরী যেখানে ডায়রী লেখার মত নিজের ভাবনা, অভিজ্ঞতা অপরের সাথে শেয়ার করা যায়।”

তবে প্রশ্নটা যখন সামহোয়্যার ইন... ব্লগ কি?
তখন এর কোন প্রথাগত উত্তর দিতে আমরা অনেকেই রাজি নই। কারন আমাদের কাছে সামহোয়্যার ইন... ব্লগ হল, “সফেদ মেঘের ভেলায় গড়া ইচ্ছে দেয়াল। ঝাউয়ের শাখার ফাঁক গলে আসা চাঁদের কিরণ। শ্রান্ত দেহ জাগিয়ে তোলা এক তেজি সরাব। প্রথম প্রেমের পত্র লেখার রঙ্গীন ক্যানভাস। আমাদের কাছে সামহোয়্যার ইন... ব্লগ মায়াবতী প্রেয়সী, ভালোবাসার অন্য নাম।”

প্রথম যেদিন এই ব্লগটাতে কেউ আসে সেদিনই বিস্ময়ে অবাক হয়ে যান । ব্লগের পাতা জুড়ে দেখতে পান ভালো ভালো কতসব লেখা। লেখার মাঝে হারিয়ে যেতে যেতে ভালোবেসে ফেলেন এই ব্লগটাকে। নিজের অজান্তেই স্বপ্ন আঁকেন লেখক হবার । এভাবে সামুতে এসে কত আনকোড়া যে শক্তিমান লেখক হয়েছেন আর কতজন যে হবেন সে হয়তো অজানাই থেকে যাবে। তবে যারাই ভালো লেখক/পাঠক হয়েছেন তারা সবাই সামুকে ভালোবেসে ফেলেছেন। করে নিয়েছেন মমতাময়ী মায়ের মতো আপন। আর সামুর বুকে প্রতিদিনই এঁটে যাচ্ছেন এক একটা মন ছুঁয়ে যাওয়া শক্তিমান সব লেখা।

তবে পরিতাপের বিষয় এই যে, সামুর সন্তানদের এইসব লেখাগুলো নিয়মিতই অন্যত্র প্রকাশিত হয়ে আসছে। যার বিন্দুমাত্র কৃতিত্ব না পাচ্ছে সামু না পাচ্ছেন সামুর লেখকরা। ব্যাপারটা ঠিক যেন প্রথম ইংরেজি মহাকাব্য বিউলফের মতো। ১৫শত বছর পরও আজ আমরা বিউলফের কথা জানি কিন্তু লেখকের নামের পরিবর্তে বলি অজ্ঞাত।কাব্যের খবর আমরা ঠিকই পাই তবে কবির খবর অজানাই রয়ে গেছে!!!!!!!!!!!!!!!! যদিও তুলনাটা অসম তবুও বলছি সামুতে যারা মৌলিক লেখা লেখেন তাদের অবস্থাও অনেকটা বিউলফের অজ্ঞাত কবির মত। কারন সামুতে লেখা পোস্ট করার অল্প সময়ের মধ্যেই লেখা থেকে লেখক হারিয়ে যান। লেখাটি হয়ে যায় সংগৃহীত/অজ্ঞাত/অপরিচিত লেখকের লেখা অথবা কপি করে দেয়া পোস্ট দাতার নিজের নামে। এ ব্যাপারটা চলছে, চলছিল, হয়তো চলবে। তবে এতে মৌলিক পোস্ট লেখকের মনের অবস্থা কি হয় তা হয়তো বলাই বাহুল্য।

এই অবস্থার পরিবর্তনের কি কোন উপায় নেই???

এক কথায় বললে বলতে হবে, আছে। তবে তার জন্য সামু এবং ব্লগারদের যৌথ সদিচ্ছা এবং সহযোগিতা প্রয়োজন!

যে কোন ওয়েবসাইট থেকে পোস্ট চুরি হয় সাধারনত প্রথাগত ও অপ্রথাগত এই দুই উপায়ে। এর মধ্যে প্রথাগত উপায়েই( মাউস ও কীবোর্ডের সাহায্যে কপি করা) হয়ে থাকে সিংহভাগ চুরি যা ঠেকানো খুবই সম্ভব কেবল দরকার সামুর একটু সদিচ্ছা । সাধারনত ভিজিটরেরা মাউসের রাইট ক্লিক করে টেক্সট সিলেক্ট, কপি, পেস্ট ইত্যাদি করে থাকে । এছাড়াও কীবোর্ডের কন্ট্রোল কি প্লাস এক্স, সি, ভি ইত্যাদি চেপে টেক্সট কপি, পেস্ট করতে পারেন। তাই সামু যদি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে মাউসের রাইট ক্লিক এবং কী বোর্ডের কন্ট্রোল কী ডিজেবল করে দেয় তবে এই সমস্যার সিংহ ভাগই হয়তো সমাধান হয়ে যাবে। এর জন্য প্রচলিত কিছু প্লাগইন ও সফটওয়ার ও রয়েছে। Jquery এর মধ্যে অন্যতম।

আমি Jquery এর সাইট থেকে কয়েকটা স্ক্রীন শট নিয়ে এসেছি। যারা ডেভলোপার তারা এটা দেখে বুঝতে পারবেন

নিচের প্রোগামের মাধ্যমে কাট, কপি, পেস্ট ডিজাবল করা যায়




এটা দ্বারা বন্ধ করা যাবে মাউসের রাইট ক্লিক



এর পরও কেউ অপ্রথাগত উপায়ে কপি করলে( যাদের সংখ্যা হবে খুবই সীমিত) তাদের ধরার জন্য পোস্টের কমেন্ট বক্সের নিচে জুড়ে দেয়া যেতে পারে গুগল ও ফেসবুক সার্চ বক্স।

পরিশেষ:-
সামুর মৌলিক লেখাগুলো একই সাথে সামু ও তার সন্তানদের( লেখকদের) যৌথ সম্পত্তি। যা বেহায়াদের দ্বারা প্রতিনিয়তই লোপাট হচ্ছে। এ মতাবস্থায় সকল ভুক্তভুগি ব্লগারদের পক্ষ থেকে আমার প্রশ্ন,“ সামু তুমি কি তোমার সন্তানদের জন্য কিছু একটা করবে ???”

মডারেশন আপনারা কি আমাদের এ আর্তি শুনতে পাচ্ছেন???????
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯
৫৫টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×