somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে ঢাকা!আজ থেকে দেড়শো বছর আগে, কেমন ছিলে তুমি?????

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকের বুড়িগঙ্গা নদী পঁচে যাওয়া এক বৃদ্ধা। কিন্তু তারও যৌবন ছিল। তার জোয়ারেও দুকূল প্লাবিত হত। ‍দু’পাশ দিয়ে উড়ে যেত সাদা বক!!হয়তো কোনো মাঝি নৌকা বেঁয়ে বেঁয়ে আনমনে গেয়ে উঠত কোনো ভাটিয়ালি গান! এখন সেই বুড়িগঙ্গা কেবলই মৃত্যুর প্রহর গুনে চলেছে !!!( উপরের ছবিটি ১৮৮০ সালের বুড়িগঙ্গার।)

তুরাগ সেতুর নিচ দিয়ে প্রবাহমান তুরাগ নদীও এককালে প্রকৃতি প্রেমিদের মনে নৈসর্গিক আনন্দ দিত। জলের উপর রোদের খেলায় অল্পকালের জন্য হলেও হয়তো অনেকের মন ভাবুক হয়ে উঠত। আজকের তুরাগের দুর্গন্ধ কি সেই সাক্ষ্য দিচ্ছে??



নিচের ছবিটি ১৮৮৫ সালে তোলা পুরান পল্টনের। পুরান পল্টনের রাস্তায় এখন বেরুলে হয়তো ভাবেন কখন এখান থেকে বাসায় ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আপনার জন্মটা ১৮৮০ দিকে হলে ওকথা কি কল্পনাও করতেন??



ফুলবাড়িয়া রেল স্টেশনের ছবি।ফ্রেম বন্দী ওই মানুষগুলো কেবলই নির্বাক ছবি হয়ে আছে । তাদের শেষ দেহাবশেষও হয়তো বিলীন হয়ে গেছে। তবে একদিন তাদের কন্ঠে যে গর্জন ছিল আর বাহুতে ছিল বল সে সাক্ষী বয়ে বেড়াচ্ছে এই ছবি! জীবন কতই না ছোট তাই না!!



১৯০১ সালের রমনা গেট বর্তমানে এখানে দোয়েল চত্ত্বর অবস্থিত।সত্যিই সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না!



লালবাগ কেল্লা। পরিত্যক্ত, নির্জন তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে । পাশে দুজন মানুষকেও দেখা যাচ্ছে। তারা জানতেই পারছেন না যে আজও আমি আপনি তাদের দেখে চলছি!!



ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন বুড়িগঙ্গা নদী। কি অপরূপ নির্মল সুন্দর!!!!! যারা কেবল কিছুটা বাড়তি আয়ের লোভে এই অপরূপ নদীটিকে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে তারা আসলেই কি মানুষ???



১৮৭২ সালে তোলা চকবাজার মোড়ের ছবি। ছবিতে কিছু ঘোড়ার গাড়িকে অপেক্ষমান দেখাযাচ্ছে, হয়তো অপেক্ষা ফুরানোর নয়। !



ধোলাইখালের লেহার ব্রীজ। একজন মেমকে অস্পস্ট দেখা যাচ্ছে। ওনার সাম্রাজ্যবাদী প্রভুরা আমাদের এখান থেকে বিদায় হয়েছেন। উনিও তবুও বন্দী এই ছবির ফ্রেমে। আরো কতকাল থাকবেন কেউই জানে না!



১৮৭২ সালের ঢাকা শহরের কোন এক অজানা রাস্তা । রাস্তার পাশে কিছু দোকান ও কর্ম ব্যস্ত মানুষ। জীবন ফুরিয়েছে, ফুরিয়েছে ব্যস্ততা। শেষ হয়েছে জীবনের সকল লেনদেন তবুও স্মৃতিগুলো রয়ে গেছে!!!



বেশিরভাগ ছবিই ব্রিটিশ লাইব্রেরির, এছাড়াও কোন কোন ছবি ওল্ড ইন্ডিয়ান ফটো,উকিপেডিয়া, পিকচারসফিল্ড থেকেও নেয়া। যারা এই ছবিগুলো ফ্রেমবন্দী করে আজো আমাদের দেখার সুযোগ তৈরি করে দিয়ে গেছেন তাদের প্রতি অকৃতিম ভালোবাসা ও কৃতজ্ঞতা!
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৫
৩৪টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×