অকবিতাঃ স্বাধীনতা হবে স্বাধীনতা এবং একটি কপি পেস্টের গল্প
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা হবে স্বাধীনতা??
যে স্বাধীনতা কিশোরীর চাহনির মতো কোমল,
নির্ভেজাল, কপটতাহীন, চঞ্চল
যে স্বাধীনতা মায়ের ভালোবাসার মতো সার্বজনীন
পিতার স্নেহের মতো মহান মহীয়ান
যে স্বাধীনতা বাংলার মাটির গন্ধের মতো
পরশ বুলিয়ে মিলিয়ে দেবে শূন্যতার ক্ষত।
হবে কি এমন একমুঠো স্বাধীনতা?
এর জন্য না হয় তের গঙ্গা রক্ত,তিন নিযুত যোদ্ধার নির্ঘুম রাত,
কোটি মায়ের চোখের জল আর সিথির সিঁদুরের
সমান মূল্য তুমি চেয়েই নিলে।
তবুও যে আমার চাই অমন একমুঠো স্বাধীনতা!
স্বাধীনতা হবে স্বাধীনতা??
যে স্বাধীনতা আমি চেয়েছি বলেই
তা কেবল আমার বংশের, গোষ্ঠীর দলের নয়।
বরং সে স্বাধীনতা কৃষকের, মজুরের, শ্রমিকের
বটতলার নিচে বসে থাকা ভিক্ষুকের
সে স্বাধীনতা মৌলানা,পুরোহিত, যাজকের
তরুন, যুবা, আবাল, বৃদ্ধা সবের।
হবে কি এমন একমুঠো স্বাধীনতা??
এর জন্য না হয় সাত শহর নারীর সম্ভ্রম
সাতাশ অযুত নব ধবুর অনিঃশেষ অপেক্ষা
আর লক্ষ প্রাণের স্বার্থহীন ত্যাগের
সমান মূল্য তুমি চেয়েই নিলে।
তবুও যে আমার চাই এমন একমুঠো স্বাধীনতা? বিলিয়ার রহমান
২৬ মার্চ, ২০১৭ইং
ছবি:
https://abstract.desktopnexus.com থেকে নেয়া
আপডেট:- আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই লেখাটা কপি হয়ে গেছে। পোস্ট করেছি মাত্র ঘন্টা চারেক হলো এরই মধ্যে আমিসহ লেখাটির মালিক এখন মাত্র ১৮ জন!h
















অবশ্য একজন আমার পোস্টটার স্ক্রীন শট দিয়ে নামও উল্লেখ করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা

আমিতো বহুত ফিমাচ হইয়া গেলুম!!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন